পর্দার প্রেম কি বাস্তবেও রং লাগাচ্ছে কর্ণ-রাধিকার মনে? কি বলছে এই জনপ্রিয় জুটি?

বর্তমানে বাংলা টেলিভিশনে যতগুলো সিরিয়াল জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল কি করে বলবো তোমায়। কর্ণ-রাধিকার জুটি মন কেড়েছে দর্শকের। ‌ অনেক সময় বেশ কিছু গল্প, বেশ কিছু জুটি বাস্তব জীবনের সঙ্গে কিছুটা হলেও মিলে যায় আর সেখানেই একটি সিরিয়ালের সার্থকতা। বাস্তব যদি দেখা যায় তাহলে সেই সিরিয়ালকে খুব চটজলদি আপন করে নেন দর্শকরা। এই সিরিয়ালের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

রাধিকা ওরফে অভিনেত্রী স্বস্তিকা দত্ত আর কর্ণ ওরফে ক্রুশাল আহুজা’র অভিনয় দুজনের অনবদ্য অভিনয় যেন‌ও আলাদা মাত্রা এনে দিয়েছে এই সিরিয়ালের গল্পে।‌ দুজন দুজনকে ভালোবাসলেও কাছে পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে দুজনকেই। গল্পে রাধিকা-কর্ণের বিয়ে হয়েছিল ঠিকই, তবে একসাথে থাকার জন্য প্রতিমুহূর্তে লড়াই করতে হয়েছে তাঁদের দুজনকে।‌

কিন্তু এত ভালো অনস্ক্রীন কেমিস্ট্রি কী করে সম্ভব? তাহলে কী বাস্তব জীবনে‌ও তাঁদের মধ্যে সম্পর্কের রঙ লেগেছে?

আরও পড়ুন- অফুরন্ত প্রাণশক্তিকে সম্বল করে জীবনযুদ্ধে জয়ী হয়ে কি বার্তা দিলেন ঐন্দ্রিলা?

কিন্তু সেখানেও সম্ভাবনা বড়‌ই ক্ষীণ বলছেন অভিনেতা-অভিনেত্রী জুটি। পর্দায় স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তাঁরা ভীষণ ভালো বন্ধু ‌। তাঁর বেশি কিছু নয়। দুজনের মধ্যে কোন‌ও প্রেমের সম্পর্ক নেই। প্রেম এসেছে দু’জনের জীবনেই কিন্তু আলাদা আলাদা।

স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে গায়ক শোভনের তেমন‌ই ক্রুশাল আহুজার সঙ্গে অভিনেত্রী আদৃজা রায়ের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যায়় টলিপাড়ায়।

RELATED Articles