শরীর ভেঙে পড়লেও মনের জেদ আর বাঁচার ইচ্ছা শক্তিকে হারিয়ে ফেলেননি টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অফুরন্ত জেদ আর জীবনযুদ্ধে হার না প্রত্যয়কে সঙ্গী করে যুদ্ধ জয় করলেন তিনি। ২৪ বছর বয়সে দু-দুবার হারালেন মৃত্যুর ভয়াল চোখ রাঙানিকে।
আরও পড়ুন- বিতর্ক এখনও অব্যাহত, এর মধ্যেই ‘ইন্ডিয়ান আইডল’-এ না ফেরার সিদ্ধান্ত নিলেন বিশাল দাদলানি
প্রসঙ্গত, গত শুক্রবার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সফল অস্ত্রোপচার হয়েছে। ফুসফুসে বাসা বাঁধা মারণ ক্যানসারাস টিউমারটিকে নিখুঁত ভাবে বাদ দিতে সফল হয়েছেন চিকিৎসকরা। এই কথা আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চিত করেছেন ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী।
অপারেশনের পর আইসিইউতে ছিলেন ঐন্দ্রিলা। তবে এখন তিনি সম্পূর্ণভাবে বিপদের বাইরে। স্বাভাবিক জীবনে ফিরতেই নিজের ভক্ত-অনুরাগীদের-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে ঐন্দ্রিলার বার্তা- ‘আবার ফিরে আসা’!

প্রসঙ্গত নিয়ে দুবার ক্যান্সারে আক্রান্ত হলেন এই অভিনেত্রী। প্রথম ২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়বার সময়। তখন দীর্ঘ দেড় বছর ধরে লড়াইয়ের পর স্বাভাবিক জীবনে ফেরেন, হারান ক্যান্সারকে।
আরও পড়ুন- ‘পরকীয়ায় লিপ্ত মানেই কোনও মহিলা খারাপ মা নন’, দাবী হাইকোর্টের
একাধিক সিরিয়ালে অভিনয় করেন। এর মাঝে জিয়ন কাঠির শুটিং চলাকালীন গত ফেব্রুয়ারি মাসে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে জানা যায়, তাঁর শরীরে টিউমার বাসা বেঁধেছে। পরে রিপোর্ট আসে ফিরে এসেছে হারিয়ে যাওয়া পুরনো শত্রু। আবারও শরীরে বাসা বেঁধেছে ক্যানসারাস। এরপর থেকে মন শক্ত করে গত চার মাস যাবৎ লড়াই করছেন ঐন্দ্রিলা, কেমোথেরাপি যেমন চলছে, তেমনই শ্যুটিংও চালিয়ে গেছেন। তবে অবশেষে অনেকাংশেই বিপদমুক্ত অভিনেত্রী।





