নেটফ্লিক্সে লাস্ট স্টোরিজ নামে চারটি ছোট গল্পের যে একটি সংমিশ্রিত কনটেন্ট দর্শকদের সামনে এসেছিল তা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। এই লাস্টস্টোরিজে মানুষের জীবনে পরকীয়া বা যৌন অভিজ্ঞতা কে বিভিন্ন গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছিল।এগুলির মধ্যে একটিতে অভিনয় করেছিলেন কিয়ারা আদবানি যার জন্যে তিনি যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। তবে সমালোচিতও হয়েছিলেন কারণ পর্দায় তিনি দেখিয়েছিলেন কীভাবে ভাইব্রেটর ব্যবহার করতে হয়। এই ছবিতে তিনি একজন স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন যার স্বামী তাকে শারীরিকভাবে সুখী করতে অক্ষম তাই তিনি নিজের যৌন চাহিদা পূরণের জন্য ভাইব্রেটর ব্যবহার করেন।
সম্প্রতি একটি গোপন তথ্য ফাঁস করেছেন কিয়ারা যা শুনে হেসে খুন তার ভক্তরা। তিনি জানিয়েছেন যে শুটিং এর আগে ভাইব্রেটর কীভাবে কাজ করে তার সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। করণ জোহর পরিচালিত এই ছবিতে ভাইব্রেটর সম্পর্কে জানার জন্য কি আর আছে নাকি বিশদে গুগল সার্চ করতে হয়েছিল। বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া আর চ্যাট শো নো ফিল্টার উইথ নেহা তে এরকমটাই স্বীকার করেছেন কিয়ারা। বস্তুত এই ছবিতে নেহা ধুপিয়াও ছিলেন এবং নেহাই ভাইব্রেটরের ব্যবহার সম্পর্কে কিয়ারাকে ছবিতে জানিয়েছিলেন।
কিয়ারা এই চ্যাট শোতে জানিয়েছেন যে, করণ আমাদের সকলকে করতেন যে আমাদের কী করতে হবে এবং সেটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং ছিল। ও আমাকে বোঝাতে গিয়ে আমার হাত ধরে ফেলছিল। তাই বেশিরভাগ হোমওয়ার্কই স্বতঃস্ফূর্তভাবে সেটেই হয়ে যাচ্ছিল। তবে সেই ভাইব্রেটর সিন এর জন্য আমাকে গুগল করতে হয়েছিল। আগলি ট্রুথ এবং এরকম এক দুটি সিনেমার কে অনেক ধন্যবাদ যে গুলির মধ্যে এই রকম কিছু সীন ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কীরকম ভাবে অভিনয় করতে হবে।আর অভিনয় করার সময় মনে হয়েছিল জাস্ট করেই ফেলি, অত কিছু ভাবলে হবেনা। ব্যাপারটা অনেকটা ফেক যোগা করার মত ছিল। আমি নিজেও জানিনা আমি কী করছি কিন্তু আমি প্রিটেন্ড করছি যে কিছু একটা করছি।
যখন ছবিটি রিলিজ করেছিল সেই সময় কিয়ারা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, এখন সমাজ অনেক খোলামেলা হয়েছে এবং অনেকেই এই বিষয়গুলি সম্বন্ধে অবগত তাই এগুলি আউট অফ কন্টেক্সট কোন সীন নয়। কোন কিছু জোর করে লুকিয়ে রাখার থেকে প্রকাশ করে ফেলা ভালো। দিনের শেষে লাস্ট বা চাহিদা ভালোবাসারই একটা বাইপ্রডাক্ট।এছাড়াও তিনি জানিয়েছিলেন যে তার পরিবারের সকলেই এই সীনটি সম্পর্কে অবগত ছিলেন কারণ তিনি তাদের সবটুকুই বলেছিলেন।
কিয়ারাকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ছবি গিল্টিতে। এরপর তাকে অক্ষয় কুমারের আগামী ছবি লক্ষ্মী বম্বে দেখা যাবে। এছাড়াও ভুলভুলাইয়ার সিক্যুয়েল এবং ইন্দু কি জাওয়ানি সিনেমাও তার হাতে রয়েছে।





