কালো পোশাকে ক্যামেরার সামনে কিয়ারা আডবাণী, কুড়লেন দর্শকের প্রশংসা

তাকে নিয়ে কিছুদিন আগেই বিতর্কের ঝড় উঠেছিল দর্শকমহলের একাংশে। কারণ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। কিয়ারা ছিলেন সুশান্তের বন্ধু। দুজনে একসঙ্গে কাজও করেছেন একটি ছবিতে। সুশান্তের মৃত্যু যে নিছকই আত্মহত্যা নয়, তা মেনে নেননি তাঁর ভক্তমহল। তাদের দাবী, বলিউডের ভেতরের স্বজনপোষণ ও মাদকযোগই সুশান্তকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। তাই তাঁর ভক্তদের দাবী ছিল যে কিয়ারা কী করে সুশান্তের বন্ধু হয়েও এইসব কিছু মেনে নিয়ে বলিউডে কাজ করছেন এই কারণে কিয়ারাকে বয়কটের ডাকও দেন অনেকেই।

কিন্তু আবার নেটিজেনদের একাংশ মনে করেন, এই ধরণের মন্তব্য অযৌক্তিক। অভিনয় কিয়ারার পেশা। বন্ধুর মৃত্যুর তদন্তের দাবীতে কিয়ারাও সুর চড়িয়েছিলেন কিন্তু তার অর্থ এই নয় যে তিনি নিজের পেশা ছেড়ে দেবেন।

সম্প্রতি কিয়ারার দেখা মিলল ফিল্ম সিটিতে। কালো রঙের ছোটো পোশাকে তাক লাগিয়েছেন অভিনেত্রী। বেশ আকর্ষণীয় দেখতে লাগছে তাকে এই কালো রঙের পোশাকে। তার এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় তুমুল সাড়া ফেলেছে এই ছবি। দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে কিয়ারার এই নতুন অবতার।
কিয়ারা আডবাণীর প্রকৃত নাম আলিয়া আডবাণী। অভিনেতা সলমন খানের পরামর্শে তিনি নিজের নাম পরিবর্তন করেন। অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তার অস্তিত্ব দর্শক গুলিয়ে ফেলতে পারেন, এই আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নেন।

কবীর সদানন্দ পরিচালিত কমেডি-ড্রামা ‘ফুগলি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন কিয়ারা। ছবিটি সেরকম সাফল্য না পেলেও কিয়ারার অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর ‘ডেকান ক্রনিকলস’-এ তার অভিনয়শৈলীর বিশেষ পরিচয় মেলে। তার লুক ও অভিনয় অন্যান্য অভিনেত্রীদের থেকে আলাদা বলে মনে করেন অনেকে।

https://www.instagram.com/p/CGfJPpMBPdB/?utm_source=ig_web_copy_link

আগামী ৯ই নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে কিয়ারা ও অক্ষয় কুমার অভিনীত ছবি ‘লক্ষ্মী বম্ব’। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে। ছবিটি একটি হরর কমেডি।

RELATED Articles