তৃতীয়া থেকেই পুজোর ছোঁয়া টলিপাড়ার অন্দরে, ‘কৃষ্ণকলি’-এর তিয়াসার দেখা মিলল অন্য অবতারে

করোনা পরিস্থিতিতে এ বছর পুজোর আবহাওয়া অনেকটাই অন্যরকম। সংক্রমণের কথা চিন্তা করে এই বছর পূজা মণ্ডপ দর্শকশূন্য রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তাও, তাতে কী আর পুজোর আনন্দ থেমে থাকে। এমনই অবস্থা দেখা গেল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের তিয়াসার মধ্যেও।

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিয়াসা। তাতে তাকে একটি জনপ্রিয় পপ সং-এর সঙ্গে দেখা গেছে। তার পরনে লাল রঙের ব্লেজার, কালো জামা, ও শর্ট হেয়ারস্টাইলে। এই অবতারে তাকে বেশ পছন্দ করেছে নেটিজেনরা। ভিডিওতে তিনি প্লেডেটের ইঙ্গিত দিয়েছেন যা নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে জল্পনা। নেটিজেনের একাংশের মতে, তিয়াসার অনস্ক্রিন স্বামী অর্থাৎ নিখিল ওরফে নীল ভট্টাচার্য তার প্লেডেট, আবার অনেকে মনে করছেন, তার রিয়েল লাইফ পার্টনার, স্বামী সুবান রায়ই তার প্লেডেট। এই জল্পনার অবসান ঘটাতে পারেন একমাত্র তিয়াসাই।

প্রসঙ্গত, কিছুদিন আগেই তিয়াসা ও সুবান নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন। তাদের এই অনুষ্ঠানের থিম ছিল নীল। থিমের রঙের সঙ্গে মিলিয়ে আনা হয়েছিল নীল রঙের কেকও। ওই দিন তিয়াসা পরনে ছিল নীল শাড়ি, খোঁপায় নীল রঙের ফুল। সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবী। বিবাহবার্ষিকীর দিন আবার নতুন করে মালাবদল করেন তিয়াসা ও সুবান।

বেশ কিছুদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল তিয়াসা ও সুবানের বৈবাহিক সম্পর্কে ঘুন ধরার কথা। তিয়াসা অভিযোগ আনেন সুবান নাকি তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করেন। এই কারণে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের করেন তিয়াসা। এরপর সুবান এসে সব মিটমাট করেন। তিয়াসার দাবী, তার সাফল্যে নাকি ইগোতে ভুগছেন সুবান। উল্টোদিকে সুবান দাবী করেন যে, সাফল্য পাওয়ার পর তিয়াসার মা নাকি তার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান। তবে কিছুদিন আগে তিয়াসা স্বামী সুবানের সঙ্গে একটি মজাদার ভিডিও শেয়ার করেন। নেটিজেনদের মতে, তিয়াসা নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য এমন পদক্ষেপ নিতে শুরু করেছেন।

RELATED Articles