এ পৃথিবীতে প্রায় 99% মানুষ চায় সফল হতে। তারা সকলেই চায় কিছু না কিছু করে নিজেদের অর্থ উপার্জন বৃদ্ধি করতে। অনেকে চাকরি করে অর্থ উপার্জন করতে চান আবার অনেকে নিজের ব্যবসা করে অর্থ উপার্জন করতে চান। যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের পক্ষ থেকে রইল একটি বিশেষ বিজনেস আইডিয়া যেখানে আপনি মাসে 5000 টাকা বিনিয়োগ করলে পাবেন 1 লক্ষ টাকা।
আজ আপনাদের এমন একটি ব্যবসার কথা বলব যেখানে শুরুতে আপনাকে মাত্র 5000 টাকা বিনিয়োগ করতে হবে তাহলেই মাসে আপনি আয় করে ফেলতে পারবেন 50 হাজার থেকে 1 লক্ষ টাকা। ব্যবসাটি হলো সাবান তৈরি করার ব্যবসা। আপনি বাড়িতে বসেই ব্যবসাটা শুরু করে ফেলতে পারেন।
প্রাথমিক ক্ষেত্রে আপনাকে কোন কর্মী নিয়োগ করতে হবে না সেজন্য আপনাকে বেতনও কাউকে দিতে হবেনা। আপনাকে খালি সাবান তৈরি করাটা শিখে নিতে হবে। প্যাকেজিং এবং ব্র্যান্ডিং আপনি নিজেই করতে পারবেন। আপনাকে যে জিনিস গুলো কিনতে হবে সেগুলো হলো সাবানের ট্রে বা রঞ্জক, রং, প্যাকিং উপাদান, মেল্ড কেয়ার কিট ইত্যাদি। এগুলো আপনি অনেক কম দামেই কিনতে পারবেন বাজার থেকে।
এখন প্রশ্নটা হল বড় ব্র্যান্ডের সাবান ছেড়ে সবাই আপনার তৈরি সাবান কেন কিনবে? প্রথমত আপনাকে সাবান খুব ভালো ভাবে বানাতে হবে, দ্বিতীয়ত আপনার প্যাকেজিং এবং ব্র্যান্ডিং ভালো করে করতে হবে। এক্ষেত্রে আপনার অনেক কম খরচ হবে কারণ বড় ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনের পিছনে এবং মার্কেটিং এর পেছনে অনেক খরচা করে তারপরে গ্রাহকদের কাছে প্রোডাক্টটি নিয়ে আসে।আপনাকে সেই কাজ করতে হচ্ছে না ফলে আপনি কম দামে ভালো মানের সাবান গ্রাহক কে দিতে পারবেন। তাই আপনার বিক্রিবাটা ভালই হবে।
একদম শুরুর দিকে হয়তো আপনার কিছুই লাভ হবে না তাই আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। আপনি যদি ধৈর্য ধরে রাখতে পারেন তাহলেই ব্যবসায় আপনার সাফল্য বাঁধা।





