হিন্দুদের বিয়েতে কন্যাদান প্রথা একটা গুরুত্বপূর্ণ প্রথা। ছেলের গোত্রে মেয়েকে দেওয়া হয় এই রীতিতে। তবে অনেকেই এখন কন্যাদান জিনিসটা পছন্দ করেন না। তাই বৈদিক রীতিতে বিয়ে হচ্ছে এখন অনেক।
তবে এবার মধ্যপ্রদেশের নরসিংহ পুর জেলায় যা হলো তা সকলের দেখার মত। নিজের বিয়েতে সম্পূর্ণ অন্য পথে হাঁটলেন এই আইএএস অফিসার। যাকে ঘিরে এখন পরিচয় পড়ে গেছে ছোট্ট শহরটিতে।

সূত্র মারফত জানা গেছে নিজের বিয়েতে কন্যাদান প্রথা হতেই দেয়নি আইএএস অফিসার তপস্যা পরিহার। এ বিষয়ে তিনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই তার মনে কন্যাদান নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর এই বিষয় নিয়ে তিনি নিজের পরিবারের সঙ্গে আলোচনা করেন।
এভাবেই সকলের আলোচনার মধ্যে চলে আসে তপস্যা পরিহার। তিনি বিয়ে করেছেন আইএফএস আধিকারিক গর্বিত গাঙ্গোয়ারকে। কিন্তু নিজের বিয়ের রীতিনীতি তিনি একেবারে বদলে দিয়েছিলেন। নিজের বিয়েতে কন্যাদান হতে দেননি। পুরো বিয়ে হয়েছে বৈদিক রীতিতে মন্ত্রোচ্চারণ করে।তিনি তার বাবাকে বিয়ের আগেই বলেছিলেন যে কন্যাদান প্রথা তিনি হতে দেবেন না আর তার বাবা তার ইচ্ছার মর্যাদা রেখেছেন।

তপস্যা পরিহার মনে করেন যে, দুটো পরিবার একসঙ্গে মিলে বিয়ের আয়োজন করে, এখানে ছোট-বড় উঁচু-নিচু বলে কিছু হবে না। তপস্যার এই কাজে তাকে সঙ্গ দিয়েছেন তার স্বামী গর্বিত।
তপস্যার সঙ্গে মিলেই তিনি প্রশ্ন করেন যে একজন মহিলাকে বিয়ের পর সম্পূর্ণ কেন বদলাতে হবে? ধীরে ধীরে এই রীতি নীতি গুলো দূর করতে হবে সমাজ থেকে। এইভাবে বিয়ে করার জন্য তপস্যার বাবাও খুশি হয়েছেন। তপস্যা 2018 সালের ব্যাচের আইএএস। তার বিয়ে এখন মধ্যপ্রদেশে নরসিংহ পুর জেলার টক অফ দা টাউন হয়ে গেছে। যদিও তিনি যে বিশাল কিছু বদল করে ফেলেছেন বলে মনে করছেন না তপস্যা।





