গতকাল ছিল কারবা চৌথ। আমাদের বাঙালিদের কাছে যেমন শিবরাত্রি সেরকমই অবাঙালি বধূরা নিজের স্বামীর মঙ্গল কামনায় এই ব্রতটি পালন করে থাকে। তবে ধীরে ধীরে কারবা চৌথ আমাদের বাংলাতেও প্রবেশ করে গিয়েছে এখন অনেক বাঙালি মহিলারাই কারবা চৌথ পালন করে থাকেন।
টলিউডের নায়িকারাও এই বিশেষ ব্রতটি পালন করে থাকেন। জিৎ এর স্ত্রী মোহনা এইবছর কারবা চৌথ পালন করেছিলেন।তবে এই বছর কারবা চৌথে আলাদা করে নজর কেড়েছেন কোয়েল মল্লিক। তিনি এবং তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানের জুটি বেশ জনপ্রিয়। কোয়েল এবছর কারবা চৌথ পালন করেছেন তবে এই বছরটা অন্যান্য বছরের থেকে একটু স্পেশাল কারণ এই বছরেই তাদের জীবন জুড়ে এসেছে তাদের প্রথম সন্তান কবীর।
কোয়েল জানালেন যে, তার উপোস করে করবা চৌথ পালন করাটা নিসপাল পছন্দ করেন না তাই কোন বছরই তিনি উপোস করে কারবা চৌথ পালন করেন না। এই বছরেও তিনি উপোস করেননি। তবে তিনি শুধু স্বামী নিস পালের জন্য এই ব্রত পালন করেন না, পরিবারের প্রত্যেক সদস্য দের মঙ্গল কামনা করে তিনি কারবা চৌথ করে থাকেন।
নিসপাল ও কোয়েল দুজনেই মনে করেন, নারী-পুরুষ সমান। তাঁরা দুজনেই লিঙ্গ সমতায় বিশ্বাস করেন।নিসপাল বলছেন যে স্ত্রীরা স্বামীর দীর্ঘজীবনের কামনা করে কারবা চৌথ পালন করেন তাদের স্বামীরা স্ত্রীদের দীর্ঘ জীবন কামনা করে কোন ব্রত পালন করে না কেন? মেয়েরা পারেনা এমন কোন কাজ নেই। তাদের বাড়িতে এমন অনেক সময় হয় যে, তিনি পুরো বাড়ির জন্য রান্না করছেন এবং কোয়েল হয়তো খারাপ হয়ে যাওয়া বাল্ব ঠিক করছেন। স্বাভাবিকভাবেই নিসপালের এই বক্তব্য নেটিজেনদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে।






