ভালবাসা.কম ধারাবাহিকের জনপ্রিয় জুটি ওম-তোড়াকে আমরা কেউ ভুলিনি। বাস্তব জীবনেও ওম-তোড়া অর্থাৎ রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। পুজোর আগেই মধুবনী নিজের একটি বিউটি পার্লারও খুলে ফেলেছেন। তবে এবার জানা যাচ্ছে রাজা-মধুবনীর সংসার আসতে চলেছে নতুন খুদে অতিথি।
মধুবনী এখনো সরাসরি কিছু না বললেও তার ইনস্টাগ্রাম পোস্ট অবশ্য অন্য কথা বলছে। পার্বতীর কোন ছোট্ট মানুষের ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “দেখা হবে শুভক্ষণে।”এর আগের একটি পোস্টে ছোট্ট গোপালের ছবি শেয়ার করে মধুবনী লিখেছেন, “রাধারানিকে আমার কাছে পাঠাও, আর নয় তুমি এসো…যা খুশি। আই লাভ ইউ।” আর এই তিনটি ইনস্টাগ্রাম পোস্টের পাশেই দেওয়া ‘বেবি ইমোজি।’
সুতরাং বোঝাই যাচ্ছে যে মা হতে চলেছেন মধুবনী। এই জল্পনাকে সীলমোহর দিয়েছে তার কারবা চৌথ এর পোস্ট। তিনি রাজার উদ্দেশ্যে বললেন, “এবার বিশেষ একটা কারণে তোমার জন্য করবা চৌথ করতে পারছি না, তবে পরের বার থেকে করব।”
তাদের অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি। টলিউডের এখন নতুন বাবা-মায়েদের সংখ্যা প্রচুর। সেই তালিকায় এবার যুক্ত হলো রাজা মধুবনীর নাম। দম্পতির এই সুখবরে তাদেরকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাদের অনুরাগীরা।





