BREAKING: করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক-রঞ্জিত মল্লিক সহ পুরো মল্লিক পরিবার

করোনার হানা এবার টলিউডের মল্লিক পরিবারে। রঞ্জিত মল্লিক এবং তার মেয়ে কোয়েল মল্লিক সহ গোটা মল্লিক পরিবার আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। দিন পনেরো আগে থেকেই তাদের শরীরে দেখা দিয়েছিল করোনার উপসর্গগুলি। গত পরশু তাঁদের স্যোয়াব নমুনা সংগ্রহ করা হয়। আজ দুপুরে পজিটিভ রিপোর্ট আসে তাঁদের।

আপাতত জানা যাচ্ছে, বাপের বাড়িতেই রয়েছেন কোয়েল। সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা। হোম কোয়ারেন্টাইনে থাকছে সকলে। স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসন অবশ্য তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। কিন্তু, এখনও পর্যন্ত মল্লিক পরিবারের কাউকেই ফোনে পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

বিস্তারিত আসছে……

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment