আনলক পর্বে কাজ শুরু হয়েছে টলিপাড়ায়। অক্টোবর থেকে সিনেমাহল, থিয়েটার খুলে যাওয়ার খবরে নতুন করে কাজের বন্যা বইছে টলিউডে। ধীরে ধীরে কাজে ফিরছেন কলাকুশলীরা। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মা হওয়ার পর এই প্রথম বার তাকে দেখা গেল বিভিন্ন ভিডিওতে এছাড়াও বিভিন্ন ছবিও পোস্ট করেছেন কোয়েল।
লাল রঙের পোশাকে রীতিমতো মোহময়ী লাগছে টলিউডের প্রথম সারির নায়িকা কে। যেমন নিজের ছবি শেয়ার করেছেন কোয়েল সেরকমই হেঁটে গাড়িতে ওঠার ভিডিও শেয়ার করেছেন নায়িকা।এত দিন পর প্রিয় নায়িকাকে দেখতে পেয়ে রীতিমতো খুশি তার ভক্তরা। এছাড়াও নিজের জুম্বা ডান্স এর একটি ভিডিও পোস্ট করেছেন কোয়েল।
মা হওয়ার কিছু মাসের মধ্যেই করোনায় আক্রান্ত হন কোয়েল মল্লিক। শুধু তিনি নন তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানেও করোনা আক্রান্ত হন।মল্লিক বাড়ির সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রায় শোরগোল শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। নিজেই টুইট করে জানিয়েছিলেন কোয়েল এবং সন্তান যে সুস্থ আছে সেকথাও লিখেছিলেন। এরপর সমস্ত বিপদ কাটিয়ে শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন বাংলার এই অন্যতম জনপ্রিয় নায়িকা।





