দুর্ঘটনায় সঙ্কটে ছিল পুরানের ক্রিকেট কেরিয়ার, তিনিই এখন সেরা ফিল্ডিংয়ের নায়ক

টি-২০ ক্রিকেট ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সেই রকমই নজিরবিহীন ফিল্ডিং করলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান। রাজস্থানের ইনিংসের ৭.৩ ওভারে নিশ্চিত ছয় রান বাঁচিয়ে দেন পুরান। পাঞ্জাবের বোলার মুরুগান অশ্বিনের শর্ট বলে সঞ্জু স্যামসন পুল মারেন। বাউন্ডারি লাইনে ছিলে পুরান। ছয় বাঁচাতে গিয়ে তাঁর শরীর বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ার সময় তিনি বল ছুড়ে দেন মাঠের ভিতরে।

তবে অনেকেই হয়তো জানেন না পাঁচ বছর আগে একটি দুর্ঘটনা নিকোলাস পুরানের কয়েক মাস ধরে হাঁটাচলা করতে অক্ষম করে দিয়েছিল। কেরিয়ার শেষ করে দেওয়ার মতো দুর্ঘটনার কথা স্মরণ করে পুরান ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, “আমি ট্রেনিং থেকে ড্রাইভিং করে বাড়ি ফিরছিলাম। আমি বাড়ির কাছাকাছি ছিলাম এবং একটি গাড়ি এসে আমার গাড়িকে ধাক্কা মারে।” দুর্ঘটনার পর যখন তাঁর জ্ঞান ফেরে তখন তিনি সবটা বুঝতে পেরেছিলেন। তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে যায়। তিনি আবার ক্রিকেট খেলতে পারবেন কিনা তা বড়সড় প্রশ্ন ছিল। পুরান বলেন, “আমি প্রথমে ডাক্তারদের জিজ্ঞাসা করেছিলাম যস আমি আবার ক্রিকেট খেলতে পারি কিনা। প্রথমে তারা অস্ত্রোপচার না করা পর্যন্ত খুব একটা নিশ্চিত ছিল না।”

শেষ পর্যন্ত পুরানের জন্য ভালোই হয়। কয়েক মাস ধরে তিনি হুইলচেয়ারে আবদ্ধ থাকার পর তিনি ক্রিকেটে ফিরে আসেন। ওয়েস্ট ইন্ডিজেরও অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। এবার পাঁচ বছর পরে তিনি বিশ্বের ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডিংয়ের প্রদর্শন দেখিয়েছেন। যা দেখে মুগ্ধ স্বয়ং ক্রিকেটের ভগবান সচীন তেন্ডুলকর সহ অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞরাও।

RELATED Articles

Leave a Comment