সপ্তমীতেও অতি সাধারণ সাজে কোয়েল মল্লিক, শুভেচ্ছা বার্তা দিলেন ভক্তদের

আজ মহাসপ্তমী। কিন্তু কোথাও গিয়ে যেন পুজোর রেশটা থমকে গিয়েছে। পুজোর আমেজটাই উধাও। নেই জাঁকজমক, আড়ম্বর। এই প্রথম হয়ত এইরকম দুর্গাপুজোর সাক্ষী থাকল এই শহর। অতিমারিকে সঙ্গে নিয়েই মায়ের আরাধনা করা হলেও তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ম্লান।

এই একই ছবি দেখা গেল ভবানীপুরের মল্লিক বাড়িতেও। এই বছর মল্লিক বাড়িতে দুর্গাপুজো হলেও থাকছে না কোনও আড়ম্বর ও লোকসমারোহ। একথা অভিনেত্রী কোয়েল মল্লিক আগেই জানিয়েছিলেন। এবার সপ্তমীর দিনও তার দেখা মিলল ছিমছাম সাজেই। লাল চওড়া পাড়, সবুজ রঙের শাড়িতে সাজলেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে পড়লেন সোনালি রঙের ডিজাইনার ব্লাউজ। কোনওরকম মেকআপ ছাড়াই এলেন ক্যামেরার সামনে। দুর্গাপুজো উপলক্ষে অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানালেন কোয়েল মল্লিক।

 

View this post on Instagram

 

শুভ মহাসপ্তমী!

A post shared by Koel Mallick (@yourkoel) on

এর আগে নিজের সোশ্যাল মিডিয়াতে কোয়েল জানান যে এই বছর মল্লিক বাড়ির পুজো হতে চলেছে আড়ম্বরহীন। কোনওরকম জাঁকজমক হবে না এই বছর মল্লিকবাড়িতে। এই বছর মল্লিক বাড়িতে বাইরে থেকে আসা অতিথি ও সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ নিষেধ। নিরাপত্তার খাতিরে এই বছর শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতেই পুজো হবে। এর সঙ্গে তিনি এও বলেন যে, তিনি আশাবাদী যে মা দুর্গার কৃপায় এই অতিমারির প্রকোপ যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি আমরা। তিনি আশা রাখছেন যে আগামী বছর আবার আগের মতোই জাঁকজমকের সঙ্গে দুর্গা মাকে বরণ করে নেবেন মানুষ।

 

View this post on Instagram

 

Catch us Live from 2.30pm on Abp Ananda!! Dekha hochhey ! 😊 #RawktoRawhoshyo

A post shared by Koel Mallick (@yourkoel) on

প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী কোয়েল মল্লিক, তার স্বামী নিশপাল সিং, রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী। তার কিছুদিন আগেই মা হয়েছিলেন কোয়েল। স্বস্তির খবর ছিল যে তার সন্তান সুস্থ ছিল সেই সময়। চারজনেই করোনাকে জয় করেছেন তারা। তাই বাড়ির পুজোতে এ বছর আরও কড়াকড়ি নিয়ম করেছেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক।

আরও অন্যান্য খবর