ক্যাটরিনার সঙ্গে ভিকির হোলি পার্টির ভিডিয়ো ফাঁস

ঈষা আম্বানির হোলি পার্টিতে যেন চাঁদের হাট। একদিকে যেমন মার্কিন মুলুক থেকে পার্টিতে যোগ দিতে উড়ে এসেছেন নিক-প্রিয়াঙ্কা, তেমনই বলি সেলেবরাও হাজির হলেন খোশ মেজাজে।তবে ক্যাটরিনা-আর ভিকি একে অপরের সঙ্গে সম্পর্কের বিষয়টি যদিই অস্বীকার করুন না কেন, বহুদিন হল বলিউডের বিভিন্ন পার্টিতে ক্যাটরিনার সঙ্গেই হাজির হতে দেখা যায় ভিকিকে।

আবার শোনা যাচ্ছে, ক্যাটরিনা ও ভিকি দুজনেই নাকি সকলের চোখ এড়িয়ে একে অপরের ফ্ল্যাটে প্রায়ই যাতায়াত করেন। শুক্রবার ইশা আম্বানির দেওয়া হলি পার্টিতে একে অপরের সঙ্গে ধরা পড়লেন ভিকি-ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োতে একসঙ্গে হলি খেলতেও দেখা গেল দুই তারকাকে।

তারমধ্যে একটি ভিডিয়োতে ক্যাটরিনার কপালে পরম আদরে হাত রাখতেও দেখা যাচ্ছে ভিকিকে। আরও একটি ভিডিয়োতে রং মাখা অবস্থায় একে অপরের সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে ভিকি-ক্যটরিনাকে। হলি পার্টির প্রাস সব ভিডিয়োতেই ক্যাটরিনার কাছাকাছিই থাকতে দেখা যাচ্ছে ভিকিকে।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সবার নজর বাঁচিয়ে ডেট করছেন দুই সেলেব। ঈষা আম্বানির পার্টিতে ভালোবাসার মানুষকে রাঙিয়ে দিলেন ভিকি। ফোনের ক্যামেরায় ধরা পড়ল তাঁদের প্রেমের রঙিন উড়ান।খোশ মেজাজে থাকা ক্যাট-ভিকি এদিন সাংবাদিকদের জন্যে হাসিমুখে পোজও দিলেন। সাদা প্রিন্টেড টপ আর স্কার্টের সঙ্গে এদিন ক্যাট টিম আপ করেছিলেন দোপাট্টা। অন্যদিকে ভিকি নীল ডেনিমের সঙ্গে পরে নিয়েছিলেন সাদা শার্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment