পিরিয়ড চলায় মহিলাকে শৌচাগারে ঢুকতে বাধা, কাঠগড়ায় মিনার সিনেমা হল

পিরিয়ড চলায় মহিলাকে শৌচাগারে ঢুকতে বাধা দিয়ে নারী দিবসের প্রাক্কালে বিতর্কে উত্তর কলকাতার এক সিনেমা হল মিনার। শুক্রবার সিনেমার টানে রাজারহাট থেকে হাতিবাগানের মিনার প্রেক্ষাগৃহে গিয়েছিলেন এক দম্পতি। অভিযোগ, মহিলার পিরিয়ড হওয়ায় তাঁকে প্রেক্ষাগৃহের শৌচাগারে ঢুকতে বাধা দেন এক মহিলা অ্যাটেন্ডেন্ট।

এই ঘটনা জানাজানি হতেই তীব্র নিন্দা করেছেন মহিলা মহল থেকে শুরু করে শিক্ষিত সমাজের সকলেই। ওই দম্পতি জানিয়েছেন, এই ঘটনায় মিনার কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলেও তা প্রথমে নিতে চায়নি পুলিশ। তবে শেষ পর্যন্ত অভিযোগ দায়ের করতে পেরেছেন তাঁরা। পুলিশের হস্তক্ষেপে সিনেমা হলের ম্যানেজার ওই দম্পতির কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন বলে খবর।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর