মিটিংয়ের নামে অস্বস্তিকর প্রস্তাব মিঠুন চক্রবর্তীর পুত্রবধূকে! সবার সামনে পরতে হবে বিকিনি! কাদের বিরুদ্ধে প্রতিবাদে সরব মাদালসা শর্মা?

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে আবারও চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা সামনে আনলেন অভিনেত্রী মাদালসা শর্মা। এক সাক্ষাৎকারে তিনি জানান, কেরিয়ারের শুরুতে এক পরিচালক তাঁকে মিটিংয়ের নাম করে ডেকে এমন একটি প্রস্তাব দেন, যা তাঁকে অস্বস্তিতে ফেলে দেয়। তবে পরিস্থিতি বুঝে তিনি দৃঢ়ভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।

একটি পডকাস্টে কথা বলতে গিয়ে মাদালসা বলেন, তখন তাঁর বয়স মাত্র ১৯। এক নামী পরিচালক তাঁকে ডেকে বলেন, তিনি এমন একজন অভিনেত্রী খুঁজছেন যিনি বিকিনি পরতে স্বচ্ছন্দ। প্রথমে বিষয়টিকে খুব বড় কিছু মনে হয়নি, কিন্তু পরে তিনি বুঝতে চান এর পেছনে কোনও প্রয়োজনীয়তা আছে কি না।

অভিনেত্রীর কথায়, পরিচালক তাঁর শরীরী ভাষা দেখতে চান বলে জানান এবং জানতে চান তিনি বিকিনি পরে ক্যামেরার সামনে কতটা স্বাভাবিক থাকবেন। তখনই মাদালসা স্পষ্টভাবে বলেন, কাজের প্রয়োজনে তিনি যেকোনও পোশাক পরতে রাজি, তবে সেটি শুধুমাত্র ক্যামেরার সামনে, ব্যক্তিগতভাবে নয়।

তিনি আরও জানান, তিনি পরিচালকের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন এবং বলেন, প্রতিভার ভিত্তিতে কাজ দিতে চাইলে দিতে পারেন, না হলে তিনি সরে যাবেন। এই জবাব দিয়েই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখেন।

পরে মাদালসা জানতে পারেন, সেই ছবির কাস্টিং নিয়ে অন্য খবর প্রকাশ্যে আসে, যেখানে পরিচালক ও এক অভিনেত্রীর সম্পর্কের কথাও উঠে আসে। বর্তমানে মাদালসা জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’-তে কাব্যা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, যেখানে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

RELATED Articles