টলিউডের ফিরছে সোনালী দিন! বয়স বাড়লেও অভিনয়ের খিদে একই রকম, বড়পর্দায় জুটি বাঁধছেন মাধবী মুখোপাধ্যায় ও দীপঙ্কর দে! কোন ছবিতে দেখা যাবে এই বর্ষীয়ান শিল্পীদের?

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় আবার বড় পর্দায় ফিরতে চলেছেন। সত্যজিৎ রায়ের প্রিয় অভিনেত্রী হিসেবে তিনি বহু স্মরণীয় ছবিতে অভিনয় করেছেন। তবে শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘বরুণবাবুর বন্ধু’ ছবিতে, যা পরিচালনা করেছিলেন অনীক দত্ত। তারপর দীর্ঘদিন আর সিনেমায় দেখা যায়নি তাঁকে।

এবার সেই বিরতি কাটিয়ে আবার অভিনয়ে ফিরছেন মাধবী। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-কে। তিনিও অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরছেন। এই দুই অভিজ্ঞ শিল্পীকে নিয়ে নতুন ছবি পরিচালনা করছেন শ্যামল বসু, যা ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

নতুন ছবির নাম ‘দূরত্ব’। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। গল্পের মূল কেন্দ্রে রয়েছে মা ও মেয়ের সম্পর্ক। কাজের ব্যস্ততায় ধীরে ধীরে কাছের মানুষদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর সেই আবেগ ও টানাপোড়েন নিয়েই গড়ে উঠেছে ছবির কাহিনি।

এই ছবিতে মাধবী মুখোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন সঙ্গীতা দাস। দীপঙ্কর দে এখানে মাধবীর প্রতিবেশীর ভূমিকায় থাকবেন। গল্পে দেখা যাবে, একদিকে মেয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে, অন্যদিকে জীবনের শেষ সময়ে এসে নতুন করে সম্পর্ক ও বন্ধুত্ব খুঁজে পাচ্ছেন তাঁর চরিত্র।

টলিউডের ফিরছে সোনালী দিন! বয়স বাড়লেও অভিনয়ের খিদে একই রকম, বড়পর্দায় জুটি বাঁধছেন মাধবী মুখোপাধ্যায় ও দীপঙ্কর দে! কোন ছবিতে দেখা যাবে এই বর্ষীয়ান শিল্পীদের?

আরও পড়ুনঃ ‘আমার সাফল্যের ভাগ কোনদিনও মাকে দিইনি, আজ স্বপ্ন পূরণ…’, একসঙ্গে মায়ের দুই ইচ্ছে পূরণে আবেগঘন আভেরি সিংহ রায়! আনন্দ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে!

এই ছবির মাধ্যমে শুধু অভিনেতা অভিনেত্রী নয়, পরিচালক শ্যামল বসুও অনেকদিন পর কাজে ফিরছেন। সম্পর্কের জটিলতা আর মানসিক দূরত্বের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘দূরত্ব’। যদিও এখনও ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়নি, তবে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর