‘আমার সাফল্যের ভাগ কোনদিনও মাকে দিইনি, আজ স্বপ্ন পূরণ…’, একসঙ্গে মায়ের দুই ইচ্ছে পূরণে আবেগঘন আভেরি সিংহ রায়! আনন্দ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে!

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন আভেরি সিংহ রায়। অভিনয়ের পথ চলায় অনেকের মতো তাঁরও কিছু স্বপ্ন ছিল, যেগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। কখনও সুযোগ আসে, আবার কিছু ইচ্ছে অপূর্ণই থেকে যায়। তবে সম্প্রতি তাঁর জীবনে এমন একটি মুহূর্ত এসেছে, যা বিশেষ হয়ে থাকবে অনেকদিন।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কাজ করার স্বপ্ন অনেকদিন ধরেই লালন করছিলেন আভেরি। এই স্বপ্ন শুধু তাঁর নিজের ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল তাঁর মায়ের অনুভূতিও। একদিন রাস্তায় কৌশিকের ছবির পোস্টার দেখে তাঁর মা বলেছিলেন, ওই পরিচালকের ছবিতে অভিনয় করতে পারলে সেটাই হবে সবচেয়ে আনন্দের দিন।

‘আমার সাফল্যের ভাগ কোনদিনও মাকে দিইনি, আজ স্বপ্ন পূরণ...’, একসঙ্গে মায়ের দুই ইচ্ছে পূরণে আবেগঘন আভেরি সিংহ রায়! আনন্দ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে!

সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির মাধ্যমে। গত ১০ জুলাই মুক্তি পাওয়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে আভেরিকে। সুযোগ পাওয়ার খবরটি তিনি প্রথমেই মায়ের সঙ্গে ভাগ করে নেন, কারণ এই সাফল্যের পেছনে মায়ের কথাই ছিল সবচেয়ে বড় প্রেরণা।

‘আমার সাফল্যের ভাগ কোনদিনও মাকে দিইনি, আজ স্বপ্ন পূরণ...’, একসঙ্গে মায়ের দুই ইচ্ছে পূরণে আবেগঘন আভেরি সিংহ রায়! আনন্দ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে!

তবে শুধু এই একটিই নয়, আরও একটি ইচ্ছে মনে লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার। এই ছবির হাত ধরেই সেই ইচ্ছেও পূরণ হয়েছে। শুরুতে কিছুটা নার্ভাস লাগলেও কাজের মধ্যে ঢুকে তিনি ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান।

আরও পড়ুনঃ ‘না মানলে আইনি পদক্ষেপ’, লাগাতার মান’হানির চেষ্টা! এবার কার বিরুদ্ধে ৫ কোটি টাকার নোটিশ সায়নী ঘোষের?

আভেরির কথায়, কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় তাঁকে খুব সহজেই নিজের মতো করে কাজ করতে সাহায্য করেছেন। নতুন হিসেবে তাঁকে যে ভাবে গ্রহণ করা হয়েছে, তা তাঁর কাছে খুবই মূল্যবান অভিজ্ঞতা। তাই ‘আজও অর্ধাঙ্গিনী’ তাঁর জীবনে একটি বিশেষ জায়গা দখল করে থাকবে বলে মনে করছেন অভিনেত্রী।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর