সদ্যই তিনি মা হয়েছেন। তাঁর কোল আলো করে এসেছে ছোট্ট গোপাল। দু’সপ্তাহ আগেই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মধুবনী। নিজের মা হওয়ার খবর সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। ছেলের মুখ প্রকাশ্যে না আনলেও, জানান যে ছেলের নাম দিয়েছেন কেশব।
এমনিতে, মধুবনী ঈশ্বরে খুবই বিশ্বাসী। সোশ্যাল মিডিয়ায় তাঁর নানান পোস্ট এরই প্রমাণ দেয়। জন্মাস্তমি হোক বা শিবরাত্রি, সব পুজোই বেশ ভক্তি ভরে পালন করেন অভিনেত্রী। গতকাল ছিল রামনবমী। এদিনও রামনবমী উপলক্ষ্যে বেশ চমকপ্রদ একটি ভিডিও শেয়ার করলেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- অতীত ভুলে ফের একসঙ্গে শোভন ও ইমন, কাজের সূত্রে ফের জুটি বাঁধছেন দুই প্রাক্তন
আমরা সকলেই জানি, শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর দশ অবতার। এদিন নিজের ইনস্টাগ্রামে রামনবমীর শুভ লগ্ন উপলক্ষ্যে বিষ্ণুর সাত অবতারের একটি ভিডিও শেয়ার করেন তিনি। সর্বশেষে আসে প্রভু রামের ছবি। এই ভিডিও শেয়ার করে সকলকে রামনবমীর শুভেচ্ছাও জানিয়েছেন মধুবনী। প্রভু রামের জন্মদিন উপলক্ষ্যে এই ভিডিও শেয়ার করে সকলকে চমকে দিলেন তিনি।
View this post on Instagram
প্রসঙ্গত, ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমেই নিজেদের অভিনয় জীবন শুরু করেন রাজা ও মধুবনী। ধারাবাহিকে তাদের অভিনীত ওম-তোড়া জুটি একসময় সাড়া ফেলে দেয় দর্শকমহলে। তাদের জুটি এতো জনপ্রিয়তা অর্জন করেছিল যে তাদের ওম তোড়া নামেই চিনতেন দর্শক। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে নিজেদের সম্পর্ককে পরিণতি দেন রাজা ও মধুবনী। পরবর্তীকালে ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখা গিয়েছে।





