চোখে মুখে যৌন আবেদন, বাথটবে শুয়ে কাকে ইশারায় কাছে ডাকছেন মধুমিতা?

মধুমিতা সরকার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত একটা মুখ। হামেশাই তাঁকে দেখা যায় সোশ্যাল মিডিয়া নানান ফটোশুটের ছবি পোস্ট করতে। তাঁর ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয়। নিজের জীবনের নানান খুঁটিনাটি নিজের অনুগামীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।

ছোটো পর্দা হোক বা বড় পর্দা, সব ক্ষেত্রেই মধুমিতা নিজের সেরাটা দিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ফটোশুটের ছবি দেখে অনেক পুরুষই ঘায়েল। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী।

আরও পড়ুন- বৃষ্টিমুখর দিনে সহ অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন ‘মিঠাই’এর সৌমীতৃষা

প্রায়শই নিজের বিভিন্ন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেন মধুমিতা। কখনও ব্যাকলেস তো কখনও ক্রপ টপে ক্যামেরার সামনে এসে ফিটনেস গোল দেন তিনি। তার সৌন্দর্য, গ্ল্যামার যেন দিনদিন বেড়েই চলেছে। নানান  বোল্ড ফটোশুটেও বেশ পারদর্শী মধুমিতা।

শুধু মধুমিতা কেন, এই মুহূর্তে টলিউডের অনেক অভিনেত্রীই আছেন যারা বোল্ড ফটোশ্যুটে বেশ সাবলীল। কেউ কেউ দাপটের সঙ্গে আবার এও বলেন যে এর থেকেও বেশি সাহসী ছবি তোলার অভ্যাস আছে তাদের। কেউ কেউ অবশ্য নেটিজেনদের কুমন্তব্যে চটে যান, আবার কেউ কেউ চুপচাপ থেকে নিজের কাজ করে যান।

 আরও পড়ুন- হোয়াইট টপ ও শর্ট স্কার্টে উদ্দাম নাচ, বৃষ্টিমুখর দিনে সকলের মন কাড়লেন সন্দীপ্তা

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় আর একটি ছবি পোস্ট করেছেন মধুমিতা। তাতে দেখা যাচ্ছে, বাথটবের মধ্যে গোলাপি ও লাল রঙের একটি পোশাকে বসে রয়েছেন তিনি। তাঁর চোখ মুখ দিয়ে ঝড়ে পড়ছে যৌন আবেদন। মধুমিতার এই চাহনি মন কেড়েছে তাঁর অনুরাগীদের। পোস্ট করার সঙ্গে সঙ্গেই মুহূর্তে ভাইরাল সেই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

বলে রাখি, ‘সবিনয়ে নিবেদন’ নামের একটি ধারাবাহিক দিয়েই শুরু হয় মধুমিতার অভিনয় জীবন। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রেম শুরু হয় মধুমিতা ও সৌরভ চক্রবর্তীর। পরবর্তীকালে বিয়ে করলেও সেই বিয়ে টেকেনি। এই মুহূর্তে মধুমিতা ও সৌরভ দুজনেই নিজেদের কেরিয়ার গড়তে ব্যস্ত। এরপর ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করে দর্শকের মন কাড়েন মধুমিতা। ইতিমধ্যেই বড় পর্দাতেও বেশ সাফল্য অর্জন করেছেন মধুমিতা।

RELATED Articles