হোয়াইট টপ ও শর্ট স্কার্টে উদ্দাম নাচ, বৃষ্টিমুখর দিনে সকলের মন কাড়লেন সন্দীপ্তা

সন্দীপ্তা সেন, বাংলা টেলি জগতের একটি অত্যন্ত পরিচিত মুখ। তাঁর রূপে এমনিতেই পুরুষেরা ঘায়েল। আর সন্দীপ্তার অভিনয়ও মনকাড়া, তা আর বলার অপেক্ষা রাখে না। নানান সময় নানা ধারাবাহিকের মধ্যে দিয়ে সবসময় দর্শকের মন জয় করে এসেছেন সন্দীপ্তা।

দিনের যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে সন্দীপ্তার গ্ল্যামার। তাঁকে দেখে তাঁর বয়সের ধারণা করাই যায় না। বর্তমানে কোনও ধারাবাহিকে কাজ না করলেও, ফ্যানবেস যে কীভাবে ধরে রাখতে হয়, তা অভিনেত্রী ভালোভাবেই জানেন।

আরও পড়ুন- ফেসবুক লাইভে বিস্ফোরক ইমন, কটাক্ষ না করে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের আবেদন জানালেন গায়িকা 

একসময় সন্দীপ্তা ও অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ বিতর্কিত কথা শোনা যায়। বলা হয়, ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করার সময় নাকি তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের কারণেই নাকি রাহুল ও প্রিয়াঙ্কার বৈবাহিক সম্পর্ক ভাঙে।

তবে এই কথা বরাবরই অস্বীকার করে এসেছেন সন্দীপ্তা ও রাহুল দুজনেই। তাদের মতে, তারা খুব ভালো বন্ধু। তবে নানান অনুষ্ঠানে বহুবার তাদের একসঙ্গে দেখা যায়।

অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন সন্দীপ্তা। সময় পেলেই চলে যান ঘুরতে। তবে আরও একটি প্রেম রয়েছে তাঁর জীবনে। নাচ। নাচ করতে খুব ভালোবাসেন অভিনেত্রী। তা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। বিভিন্ন সময় নিজের নাচের ভিডিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুন- বৃষ্টিমুখর দিনে সহ অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন ‘মিঠাই’এর সৌমীতৃষা

সম্প্রতি, ফের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এই ভিডিওতে তাঁকে সাদা টপ, সাদা শর্ট স্কার্ট ও সাদা হাই হিল জুতো পরে নাচতে দেখা গিয়েছে। সন্দীপ্তার হট মুভস নজর কেড়েছে সকলের। এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই দুরন্ত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

বলে রাখি, ২০০৯ সালে স্টার জলসার ‘দুর্গা’ নামের ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন সন্দীপ্তা। এরপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর রাহুলের সঙ্গে জুটি বেঁধে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করেন সন্দীপ্তা।

RELATED Articles