‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া’ গানটা শুনলেই যেন এক অদ্ভুত আবেশে মনটা ভরে যায়। কিন্তু জামাই-শাশুড়ির মধ্যে পারিবারিক মুহূর্তের মিষ্টি ছবি যদি এই গানের মাধ্যমে ফুটে ওঠে তাহলে কেমন অনুভূতি হয়? তাও যে সে জামাই নয়, শাশুড়িও একসময়ের নামজাদা অভিনেত্রী। যীশু সেনগুপ্ত ও অঞ্জনা ভৌমিকের কথা হচ্ছে। সম্প্রতি যীশু সেনগুপ্তের স্ত্রী অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক মা ও স্বামীর এক মিষ্টি মুহূর্ত ভিডিও বন্দি করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
বাড়ির মধ্যে শাশুড়ির সঙ্গে বসে রয়েছেন যিশু। ব্যাকগ্রাউন্ডে বাজছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ ছবির গান ‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া।’ সেই মুহুর্তের ভিডিওই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নীলাঞ্জনা। ক্যাপশনে লিখেছেন, ”ম্যাজিক্যাল মোমেন্টস???”
https://twitter.com/i/status/1251808116661981185
কাজের চাপে খুব একটা পরিবারকে সময় দিতে পারেন না যীশু। লকডাউনের জন্যই বাড়িতে পরিবারের সঙ্গে গৃহবন্দি অভিনেতা। ইতিমধ্যেই রাজ চক্রবর্তীর তৈরি মিউজিক ভিডিও ‘এই বাংলা আমার হাসবে আবার’-এ দেখা গিয়েছে তাঁকে। বাড়িতে থেকেই সুপার সিঙ্গার-এর একটি এপিসোডের সঞ্চালনা করেছেন যিশু সেনগুপ্ত। সামনেই বেশ কয়েকটি ছবিও মুক্তি পাবে তাঁর। মহেশ ভাটের পরিচালনায় সড়ক টু ছবিতে কাজ করছেন যিশু। মুক্তির অপেক্ষায় শকুন্তলা দেবী, থালাইভি। শুটিং চলছে দুর্গাবতী এবং পরমব্রতর পরিচালনায় সৌমিত্র-র বায়োপিকের ছবির।
তার মধ্যেই লকডাউনে বাড়িতে আটকে থাকা অভিনেতার এই ভিডিও মন জয় করেছে সকলের।






