করোনা থেকে বাঁচানোর জন্য বন্ধু বিএনপিকে মাস্ক উপহার দিল চীন

চীনের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন শাসকদল বিএনপির হৃদ্যতার কথা জানে না এমন কেউ নেই। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেঁচে থাকার সময়কালে চীন সরকার স্বাধীন বাংলাদেশকে মেনে নেয়নি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অবশ্য ভারত ও পাকিস্তানের যুদ্ধকে দুই কুকুরের বিবাদ বলে অভিহিত করেছিল চীন।

১৯৭৫ সালে খন্দকার মোস্তাকের শাসনামলে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবার বাংলাদেশের দিকে আবার বন্ধুত্বের হাত বাড়াল চীন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য বিএনপিকে ১০ হাজার মাস্ক দিল চিনের কমিউনিস্ট পার্টি। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের নির্দেশে দলের তিনজন প্রতিনিধি ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস থেকে এই উপহার গ্রহণ করেন।

এই প্রসঙ্গে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে চীনের দূতাবাস থেকে মাস্ক গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। তাঁরা চীনের দূতাবাস থেকে মাস্ক নিয়ে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে থাকা দলের তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসুর কাছে হস্তান্তর করেন। 

চীনের এই মহানুভবতায় তাঁরা আপ্লুত। মহামারী করোনার প্রকোপ থেকে রক্ষা করার জন্য তাদের মাস্ক দেওয়ায় চীনের দূতাবাস ও কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

আরও অন্যান্য খবর