একটি মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে বলিউডকে। স্বজনপোষন (Nepotism) থেকে মাদকচক্র (Drug racket) কাঁপছে দেশের সবথেকে ঝাঁ-চকচকে ইন্ডাস্ট্রি। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অকাল মৃত্যুর পর থেকে একাধিকবার অভিযোগের আঙুল উঠেছে বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) দিকে।
মৃত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সঙ্গে ঘনিষ্ঠতার কারণে একাধিক অভিযোগ উঠেছে মহেশ ভাটের বিরুদ্ধে। রিয়া এবং মহেশের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। আর এরই মধ্যে স্বয়ং বাবার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে সরব হলেন মহেশ ভাটের একমাত্র পুত্র রাহুল ভাট (Rahul Bhatt)। নিজের বক্তব্যে মহেশ পুত্র জানিয়েছেন তাঁকে কোনওদিন নিজের ছেলে হিসাবে দেখেননি তিনি। তাঁর বাবা একটি ‘শয়তান’।
মহেশ ভাটের একমাত্র ছেলে তথা বিগ বস-৪ (Bigg Boss-4) প্রতিযোগী রাহুল ভাট বাবা মহেশ ভাট প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান মহেশ নাকি তাঁর ছেলের নাম দিতে চেয়েছিলেন মহম্মদ। এই নামেই ডাকতেন তিনি। যদিও এই নাম খুব একটা পছন্দ ছিল না রাহুলের মা কিরান ভাটের (Kiran Bhatt)।
এছাড়াও রাহুল অভিযোগ করেন যে, মহেশ ভাট প্রমাণ করতে চাইছেন তিনি প্রকৃত মুসলমান। রাহুল আরও অভিযোগ করেন মহেশ ভাট নিজের কোনও ছবিতে তাঁকে সই করাননি। এই নিয়ে অন্যদের থেকেও নানান কথা শুনতে হতো তাকে। এর ফলে বলিউডে পা ফেলতে পারেননি রাহুল। কোনওদিন নিজের ছেলেকে ইন্ডাস্ট্রিতে কাজ দেননি মহেশ এমনও অভিযোগ করেন রাহুল। একই সঙ্গে তিনি জানান পুজা, আলিয়া, শাহিনকে মহেশ ভালোবাসলেও রাহুল কোনওদিনই বাবার ভালোবাসা পাননি।






