সম্প্রতি সলমান খান অভিনীত অন্তিম সিনেমা পরিচালনা করে সংবাদ শিরোনামে এসেছেন মহেশ মাঞ্জরেকার। তবে এবার তিনি পড়লেন তুমুল বিতর্কের মাঝে। শাহরুখ খানকে নিয়ে এমন মন্তব্য করে বসলেন যে তা নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন,’শাহরুখ এখনও এমন একজনের চরিত্রে অভিনয় করেন যেটা রণবীর কাপুর বা রণবীর সিংও করছেন। তাহলে লোকেরা শাহরুখকে কেন দেখবে? তারা শাহরুখকে এমন একটি চরিত্রে দেখতে চাইবেন যাতে তাদের মনে হয় এই চরিত্রটি শাহরুখের জন্যই তৈরি হয়েছে।’
এছাড়াও তিনি বলেন,’আমার মনে হয় শাহরুখ এমন একজন অভিনেতা যিনি তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি তিনি। আর তার অন্যতম কারণ তিনি চান না ছক ভেঙে বেরোতে। উনি কখনও নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে পারেন না। উনি সবসময় নিজের লাভারবয় ইমেজ বজায় রাখতে চান। তাই ওনার এই চিরাচরিত খোলস ভেঙে বেরোনো উচিত।’
স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঝড় তুলেছে বিনোদন জগতে। শাহরুখের অনুরাগীরা ভীষণ রেগে গিয়েছেন মহেশ মাঞ্জরেকারের উপর। তারা অনেকেই বলছেন যে মহেশ মাঞ্জরেকার এর এত সাহস কী করে হয় যে তিনি শাহরুখের বিরুদ্ধে এত বড় মন্তব্য করতে পারলেন? তবে অনেকের মতেই মহেশ মাঞ্জরেকার ঠিকই বলেছেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার