বলিউডের ইতিহাসে এমন অনেক নায়িকা আছেন যাদের নাম আজও আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁদের জীবনের কাহিনি কখনো রোমাঞ্চকর, কখনো চমকপ্রদ। ১৯৫০ ও ৬০-এর দশকে অন্যতম শীর্ষ ধনী নায়িকা ছিলেন মালা সিনহা। পারিশ্রমিকের দিক দিয়ে তিনি বহু তারকাকে ছাপিয়ে গিয়েছিলেন এবং স্বল্প সময়ের মধ্যেই কেরিয়ারের শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু এই উজ্জ্বলতার মাঝেই এক বড় ভুল তাকে অন্ধকারে নিয়ে যায়।
মালা সিনহা বলিউডে ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। ১২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন, এবং গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমার, মনোজ কুমার, রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো দিকপালদের সঙ্গে কাজ করেছেন। তাঁর অভিনয় শুধু জনপ্রিয়তা নয়, বরং সুপারহিট ছবির ধারাবাহিকতা তৈরি করেছিল। এমনকি শীর্ষ অভিনেত্রী হওয়ার পরও তিনি অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। নিজের ঘরের সমস্ত কাজ নিজেই করতেন, অর্থ অপচয় এড়াতে কর্মীও রাখতেন না।
কিন্তু ১৯৭৮ সালে মালা সিনহার জীবনে বড় ধাক্কা আসে। আচমকা আয়কর দফতরের কর্মকর্তারা তাঁর বাড়িতে হানা দেন। বাথরুমের দেওয়াল থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার হয়, যা মুহূর্তেই ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনার পর শুরু হয় মালার ওপর তীব্র চর্চা এবং আলোচনার ঝড়। আদালতে দাঁড়িয়ে মালা জানান যে, এই টাকা তিনি পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন করেছিলেন।
আরও পড়ুনঃ Kalipuja 2025 : নৈহাটির বড়মার মতো দমদম আর এম গুহ রোডেও ২১ ফুট উচ্চতাবিশিষ্ট বড়মা! কবে থেকে পুজিত হচ্ছে মায়ের পুজো ?
এই জবানবন্দিই মালার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে সহশিল্পী এবং টেকনিশিয়ান কেউই আর তাঁর সঙ্গে কাজ করতে রাজি হননি। রাতারাতি বড় প্রজেক্টগুলো থেকে নাম কেটে ফেলা হয়। একজন সময়ের উজ্জ্বল নায়িকা একসময় চলচ্চিত্রের দুনিয়ায় হারিয়ে যান। মালা বাধ্য হয়ে অভিনয় জগৎ ছেড়ে দেন, আর কেরিয়ারের সূচক ক্রমেই কমে আসে।

আজও বলিউডের ইতিহাসে মালা সিনহার কাহিনি একটি সতর্কবার্তা হিসেবে রয়ে গেছে। একজন নায়িকার উত্থান যেমন উজ্জ্বল হতে পারে, তেমনই ভুলের প্রভাব এক মুহূর্তেই ধ্বংসকামী হতে পারে।





