‘আমাদের বেছে নেওয়ার জন্য দুটো দিক রয়েছে’, বিচ্ছেদ নাকি মিলন, কী মালাইকা-অর্জুনের জীবনে? জুটির স্ট্যাটাস ঘিরে জল্পনা

প্রাক্তন স্বামী আরবাজের দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই প্রেম ভেঙেছে আরবাজের স্ত্রীয়ের। ‌ আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার প্রেম ভেঙেছে বলে গুঞ্জন ছিল আগেই। আর একসঙ্গে থাকছেন না অর্জুন ও মালাইকা (Malaika-Arjun)। এ খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে বলিউডে। সূত্রের খবর, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত বছরের মাঝামাঝি সময় থেকে এই বলিউডের অন্দরমহলে এদের (Malaika-Arjun) বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সোশ্যাল মিডিয়া থেকে ‘আনফলো’ করে দেন মালাইকা তাতেই জল্পনা মাথাচাড়া দেয়। অর্জুনের পরিবারের সঙ্গে কখনোই তেমন ভাব ছিল না মালাইকার। শোনা যায় এক সন্তানের মা মালাইকাকে নিজের বউমা করতে মোটেই রাজি নন বনি কাপুর। ‌পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি নয় নিজেদের সম্মান রেখে অর্জুন-মালাইকা বিচ্ছেদে সম্মতি দিয়েছেন। বিচ্ছেদ নিয়ে কোন খবরই প্রকাশ্যে আসেনি তাই এতদিন।

এমনকি বিচ্ছেদ দিয়ে মুখ খোলেননি মালাইকা-অর্জুন (Malaika-Arjun) কেউই। নাম জানাতে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, “অর্জুন-মালাইকার সম্পর্কটা খুব বিশেষ। পরস্পরের হৃদয়ে একটা বিশেষ জায়গা আজও রয়েছে। তবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে, এবং এই ব্যাপারে সম্মানের সঙ্গে নীরবতা বজায় রাখতে চান তাঁরা। এই সম্পর্কে কাদা ছেঁটানোর অধিকার কাউকে দিতে না-রাজ তাঁরা”।

বিচ্ছেদের মধ্যেই মালাইকার নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য। সেই পোস্ট ঘিরে নেটনাগরিকদের জল্পনা তুঙ্গে। সম্প্রতির সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে সম্পর্কে দ্বিতীয় বার সুযোগের কথা বলছেন মালাইকা। সেই পোস্টে মালাইকা লিখেছেন, “যখন সবাই বলবে যে, আপনি পারছেন না, তখন সেই কাজ দ্বিতীয় বার করুন। আর সেটার ছবি তুলে রাখুন।” এদিকে শনিবার অর্জুন কাপুর একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ‌ সেখানে তিনি লিখেছিলেন, “আমাদের (Malaika-Arjun) বেছে নেওয়ার জন্য দুটো দিক রয়েছে। এক, আমরা নিজেদের অতীতে বন্দি হয়ে থাকতে পারি। দুই ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করতে পারি।”

উল্লেখ্য, অর্জুন-মালাইকার (Malaika-Arjun) সম্পর্কের বয়স প্রায় ৬ বছর গড়িয়েছিল। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানার পরই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে বাঁধা পড়েন মালাইকা আরোরা। ‌ বয়সের ফারাক, ডির্ভোসী তকমা কখন‌ই এই জুটির মাঝে এসে দাঁড়ায়নি। দুজনে দুজনকে নিয়ে মেতে ছিলেন বেশ তবে হঠাৎই ছন্দপতন।‌ মালাইকা ও অর্জুনের (Malaika-Arjun) বয়সের ফারাক নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন তারা। তবে কখনোই তাদের মধ্যে কোন সমস্যা হয়নি এসব নিয়ে। ‌তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তারা? কোন উত্তর নেই বি টাউনে। উত্তর জানেন কেবলমাত্র অর্জুন-মালাইকা।

RELATED Articles