দু সপ্তাহ (2 Weeks) ধরে বেঙ্গল টপার নিম ফুলের মধু, কীভাবে সেলিব্রেশন (Celebration) করছেন কলাকুশলীরা, জানাচ্ছেন পর্না

পর পর দু সপ্তাহে টিআরপি তালিকার প্রথমে নিম ফুলের মধু (Neem Phuler Madhu)। জয়জয়কার জি বাংলার। ৬.৯ রেটিং পেয়েছিল সৃজন আর পর্ণা। এবারে তারা নিজেরা নিজেদেরকেই টপকেছে। নিম ফুলের মধু ৭.৩ রেটিং পেয়ে নিম ফুলের মধু এবারে টিআরপি তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। পর্নার স্মৃতি চলে গিয়েছে। তার স্মৃতি ফেরাতে নানা রকম কৌশল নিচ্ছে সৃজন। এমনকি না বুঝেই সৃজনের পাশে থাকছেন পর্ণা। এদিকে নিজের বর দাদা বলে ডাকতেই অজ্ঞান হয়ে যায় সৃজন, তাতে অবাক হয়ে যায় পর্ণা নিজেই। পর্ণাকে খুশি রাখার কৌশলে মন মেতেছে দর্শকদের।

নিম ফুলের মধু (Neem Phuler Madhu) সিরিয়ালের কিছু নতুন তথ্য

এবার বেঙ্গল টপার হওয়ার পর উঁকিঝুকি নিম ফুলের মধুর (Neem Phuler Madhu) গ্রিনরুমে। কি বলছো সবাই? কেমন চলছে তাদের শুটিং। বেঙ্গল টপার হওয়ার আনন্দে চলছে পপকর্ণ পার্টি। শত্রু মিত্র একই গ্রিনরুমে বসে পপকর্ণ পার্টি করছে।

পর্না বলছেন, “বেঙ্গল টপার হওয়াতে আরো চাপ বেড়েছে, আরো বেশি বেশি আউটডোর হবে। কষ্ট বেড়ে গেছে, অনেক নাচানাচি, আউটডোর আসছে। তবে সবটাই দর্শকদের জন্য।” পর্নার মতে সবথেকে বেশি কষ্ট করছে ইশা। ইশা বলছেন, “বেঙ্গল টপার হয়ে খুব ভালো লাগছে, এটা সব সময় ফাস্ট প্রায়োরিটি থাকে। কিন্তু গরমের মধ্যে আউটডোরটা একদমই ভালো লাগছে না। এতদিন আমার আউটডোর ছিল না বলে সবাই খুব আওয়াজ দিয়েছে। সব নজর আমার লেগে গেছে।”

Neem-Phuler-Madhu-Serial-Zee Bangla-Interview

সবার আউটডোর শুটিংয়ের প্রতি বিরক্ত থাকলেও, নিম ফুলের মধু (Neem Phuler Madhu) ধারাবাহিকে এমন একজন আছেন যার আউটডোর করতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই গরমে পাগল হয়ে যাবার অবস্থা। গরম মাঠে সিন কিভাবে করব সেই চিন্তায় ঘুম উড়েছিল। কেউ বলছে সানস্ক্রিন আনব, কেউ বলছে গ্লুকোজ খাব,ডাবের জল খাব।

ধারাবাহিকের সবচেয়ে ছোট্ট সদস্য লাফালাফি করছে। পুঁটি বলছে, “আমি চাই গরম কালে রোদের মধ্যে মাঠে সিন থাকুক, আর শীতকালে সুইমিংপুলে। কিন্তু আমারও খুব কষ্ট হয়েছে।” ধারাবাহিকের ছোট্ট সদস্যর সাথে সুইটির সারাক্ষণ লড়াই চলছে। তারা গ্রিনরুমে পপকর্ন শেয়ার করে খাচ্ছে। সুইটির কথায়, “যেহেতু পর্নাদি সব ভুলে গেছে, তাই জন্য এই সুযোগ কাজে লাগিয়ে পুঁটিকে খুব জ্বালাতন করছি। পুঁটি আমাকে আগেরবার আটা দিয়ে পুরো স্নান করিয়ে দিয়েছে। দু তিন দিন ধরে আউটডোর শুট করে আসার পর আটা মাখতে হয়েছে শুধুমাত্র পুঁটির জন্য।”

আরও পড়ুন ‘আমাদের বেছে নেওয়ার জন্য দুটো দিক রয়েছে’, বিচ্ছেদ নাকি মিলন, কী মালাইকা-অর্জুনের জীবনে? জুটির স্ট্যাটাস ঘিরে জল্পনা

নিম ফুলের মধু (Neem Phuler Madhu) ধারাবাহিকের নায়িকা পর্না বলছে, “সৃজন আর পর্ণা মিলে যাকে দত্তক নেবে ভেবেছিল। সেই সুইটি এখন পর্নার বৌদি, আর সৃজন দাদা। সম্পর্ক গুলো ঘেঁটে গিয়েছে তবে দত্ত পরিবার এগিয়ে চলেছে। তবে একটা এপিসোড মিস করা চলবে না কখন কি হয়ে যায় তা বলা যায় না। কখন কোন মোড়ে চলে যাবে গল্প কেউ জানে না।” অর্থাৎ ধারাবাহিকের নায়িকা নতুন নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন দর্শকদের। তার জন্যই রোজ দেখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিকটি। যদি এরমভাবেই রমরমিয়ে চলে তবে চলতি সপ্তাহে ফের বেঙ্গল টপারের মুকুট উঠতে পারে নিম ফুলের মধু ধারাবাহিকে।

আরও অন্যান্য খবর