‘মৃণালদা আমাকে তিনবার খাবার দিয়ে আসত’, মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে পুরনো স্মৃতি হাতড়ালেন মমতা শঙ্কর, আবেগপ্রবণ অভিনেত্রী

এ বছর ছিল মৃণাল সেনের (Mrinal Sen) জন্ম শতবর্ষ। দর্শকেরা অপেক্ষা করছিলেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা পদাতিক ছবির মুক্তির অপেক্ষায়। ছবির পোস্টার, অভিনেতার লুক দেখা গেলেও সিনেমার প্রথম ঝলক দেখবার অপেক্ষায় ছিলেন সকল ভক্তরাই। এবার মৃণাল সেনের (Mrinal Sen) জন্মদিনে প্রকাশ্যে এল এই সিনেমার টিজার। টিজার দেখে চমকে উঠেছেন দর্শকেরা। সেখানে বাঙালিয়ানা সাজে ধুতি পাঞ্জাবিতে অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখে রীতিমতো তাক লেগে গেছে দর্শকদের। তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। আর সৃজিত ভক্তরাও এতদিন ধরে এরই অপেক্ষা করছিল।

এতদিন ধরে এই টিজারের অপেক্ষা করছিলেন দর্শকেরা। টিজার দেখে আপ্লুত ভক্ত থেকে শুরু করে চঞ্চল চৌধুরীর অনুরাগীরাও। এই সিনেমায় একেবারে অন্যভাবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পর্দায় মৃণাল সেন (Mrinal Sen) হয়ে ওঠার যে কসরত চঞ্চল চৌধুরী করেছেন তা টিজারে ফুটে উঠেছে স্পষ্ট ভাবে। তার অভিনয় সবকিছু ছাপিয়ে গেছে। মৃণাল সেনের সঙ্গে কী যোগ ছিল মমতা শঙ্করের। সেই কথাই অভিনেত্রী জানিয়েছেন দর্শকদের।

মৃণাল সেনের একাধিক ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর। কিংবদন্তি পরিচালকের জন্মবার্ষিকীতে তার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা ভাগ করলেন মমতা শঙ্কর। মমতা শঙ্কর মৃণাল সেনকে (Mrinal Sen) নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, “মৃণালদা (Mrinal Sen) একবার আমার ওপর অধৈর্য হয়েছিলেন। মৃণালদার সাথে দ্বিতীয় বই করছি। ‌এমন একটা সিন ছিল যেখানে দেখানো হবে যে আমার বাচ্চা হবে, সেটা স্বামী অর্থাৎ হিরো কে বলছে। ‌খুব কানের কাছে গিয়ে, কাছাকাছি মুখ নিয়ে গিয়ে ক্লোজআপে শটটা হবে। এবার অন্য যেকোন শট একবার দুবারেই হয়ে যায়। এবার যেই আমি কানে কানে বলছি গিয়ে তারপর হিরো হ্যাঁ বলে আমার দিকে তাকাতে যাচ্ছে আমি দূরে সরে যাচ্ছি। স্ক্রিন থেকে আমি বেরিয়ে যাচ্ছি পুরো। মৃণালদা (Mrinal Sen) যথারীতি বারবার বলছে যে মুখটা কাছে রাখো।”

এই ঘটনা প্রসঙ্গে মমতা শঙ্কর আরও বলেছেন, “এবার আমি কিছুতেই হিরোর কাছাকাছি থাকতে পারছি না, ও প্রচন্ড রসুন খেয়েছে। যতবার মুখটা আমার দিকে ঘুরাচ্ছে আমি রসুনের গন্ধে ছিটকে যাচ্ছি। আমি কাউকে বলতে পারছি না সেই ব্যাপারটা। মৃণালদা (Mrinal Sen) সেটা নিয়ে খুব রেগে গেছিল। খুব রেগে মেগে আমায় বলেছিল ‘কি হল কি, কিছু হচ্ছে না।’ এবার এরাম ভাবে করতে করতে পাঁচ ছয়টা টেক হয়ে গেছে। মৃণালদা বলেছিল কি হল আজ তোমার। তারপর কোন মতে আমি শটটা দিয়েছি।”

সাক্ষাৎকারে মৃণাল সেনের (Mrinal Sen) এক অভ্যাস এর কথাও অভিনেত্রী জানিয়েছেন। মমতা শঙ্কর বলেছেন, “মৃণালদার (Mrinal Sen) অভ্যাস ছিল খুব জোরে ঘাড়ের কাছে মারতেন, যেন মনে হতো ওখান থেকে মাংস তুলে নিচ্ছেন। মৃণালদাই আমার জন্য অনেক কিছু করেছেন তিন বেলা আমার জন্য খাবার দিয়ে যেতেন ঘরে।”

RELATED Articles