“সব শেষ হয়ে গিয়েছিল…থেরাপি না নিলে হয়তো ঘুরে দাঁড়াতে পারতাম না” স্বামীর অকাল মৃ’ত্যুর পর মানসিক লড়াইয়ের অভিজ্ঞতা ভাগ করলেন মন্দিরা বেদী! ঠিক কী ধরনের থেরাপি তাঁকে সাহায্য করেছে স্বাভাবিক জীবনে ফিরতে?

২০২১ সালে হঠাৎ স্বামী রাজ কৌশলের মৃত্যুতে জীবনের বড় ধাক্কা সামলাতে হয় অভিনেত্রী মন্দিরা বেদীকে। সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা যায়। স্বামীর শেষকৃত্যে জিন্স ও টপ পরে উপস্থিত হওয়ায় তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনাও শুরু হয়। তবে সবকিছুর মাঝেও নিজেকে সামলে নেওয়ার লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মন্দিরা। তিনি জানান, স্বামীকে হারানোর পর নিজেকে ঠিক রাখতে বারবার থেরাপি ও কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হয়েছে। এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতেও দেখা যায় তাঁকে।

মন্দিরা আরও বলেন, জীবনের নানা কঠিন সময়ে আগেও তিনি থেরাপি নিয়েছেন। যখনই মানসিকভাবে খুব ভেঙে পড়তেন বা মনে হতো সবকিছু ঠিকঠাক চলছে না, তখনই বিশেষজ্ঞের সাহায্য নিয়েছেন তিনি। তাঁর মতে, সেই সহায়তাই তাঁকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।

ব্যক্তিগত জীবনে ১৯৯৯ সালে রাজ কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মন্দিরা। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে এবং ২০২০ সালে তাঁরা একটি কন্যা সন্তান দত্তক নেন। দীর্ঘ দুই দশকের সংসারের পর ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজের মৃত্যু হয়, যা তাঁদের পরিবারের জন্য বড় আঘাত ছিল।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই শেষ নীল-সাদা “ইউনিফর্মের যুগ?” সরকারি স্কুলে ফিরছে হারানো ঐতিহ্য! বিশ্ববাংলা লোগোর বদলে আবারও নিজস্ব পরিচয়ে ফিরবে বাংলার স্কুল! শুভেন্দু সরকারের এই সিদ্ধান্তে কি সত্যিই ফিরবে স্কুলের পুরনো গরিমা?

অভিনয়ের দিক থেকেও মন্দিরা নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁকে দেখা যাবে ‘ম্যাক্স, মিন এবং মিয়োজাকি’ ছবিতে, যেখানে একটি সম্পর্কের ভাঙন ও মানসিক লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নরসিংহ মূর্তি এবং ২০২৬ সালের ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর