স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক, সব জেনে তবুও ৪০ বছর ধরে সংসার করে চলেছেন! কীভাবে সম্ভব? শেষ পর্যন্ত মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী!

বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে চর্চা, বিতর্ক আর গুঞ্জন। স্বামীর নাম জড়িয়ে একাধিক সম্পর্কের খবর বারবার উঠে এসেছে প্রকাশ্যে। তবুও অবাক করার মতো বিষয়, ৪০ বছরেরও বেশি সময় ধরে টিকে রয়েছে তাঁদের সংসার।

এই সম্পর্কের ভিত এতটা মজবুত কীভাবে? কেনই বা এত ঝড়-ঝাপটার পরও ভাঙেনি এই দাম্পত্য? প্রশ্নটা বহুদিন ধরেই ঘুরছে অনুরাগীদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী।

তিনি জানান, স্বামীর ব্যক্তিগত জীবনের বাইরের দিক নিয়ে তিনি কখনও বেশি ভাবেননি। তাঁর কথায়, তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন স্বামী বাড়িতে কেমন মানুষ, স্বামী ও বাবা হিসেবে তাঁর ভূমিকা কেমন। তিনি আরও বলেন, বাইরের ঘটনাগুলো নিয়ে বেশি চিন্তা করলে নিজেরই মানসিক কষ্ট বাড়ত।

Aditya Pancholi: एक्टर के एक्स्ट्रा मैरिटल अफेयर्स पर पत्नी जरीना ने तोड़ी  चुप्पी, बताया क्यों सालों तक रही चुप

তাই অশান্তি এড়িয়ে গিয়েছেন সচেতনভাবেই। সংসার টিকিয়ে রাখতে তিনি কখনও স্বামীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি, বরং পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখাকেই দিয়েছেন অগ্রাধিকার। ১৯৮৬ সালে বিয়ের পর থেকে নানা কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন এই দম্পতি।

আরও পড়ুনঃ “কথা বলার একটা সুযোগও তো হাতছাড়া করেন না, কিন্তু আজ যে মানুষটা অনশন করে…” নীরবতা শুধু ক্ষমতায় থাকা মানুষদেরই? সোনম ওয়াংচুক ইস্যুতে মুখ খুললেন ‘খুদে কমরেড’ আরাত্রিকা সিনহা! আরামদায়ক নীরবতা নিয়ে তুললেন কোন প্রশ্ন?

তবুও তাঁদের বিশ্বাস অন্যের কথা নয়, নিজেদের বোঝাপড়াই সবচেয়ে বড় শক্তি। এই পুরো ঘটনাটির কেন্দ্রে থাকা সেই অভিনেত্রী হলেন জারিনা ওয়াহাব, আর তাঁর স্বামী আদিত্য পাঞ্চোলি, যাঁদের দাম্পত্য আজও বলিউডে আলোচনার অন্যতম বিষয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর