“পাকিস্তানের জন্য প্রাণও দিতে পারি”, মিয়া খলিফার মুখে এ কী কথা?

“আমি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারি”, বলছেন মিয়া খলিফা (Mia Khalifa)! স্বাভাবিকভাবে এই ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছে নেট দুনিয়া। প্রাক্তন এই বিখ্যাত পর্নস্টারের মুখে পাকিস্তানের (Pakistan) জন্য এই ভালোবাসা শুনে রীতিমতো আহত হয়েছেন অনেকে বিশেষ করে ভারতীয় নেটাগরিকরা। তাদের বক্তব্য, এ কেমন অনাসৃষ্টি কথা বলে ফেললেন মিয়া!সম্প্রতি মিয়ার এই ভিডিও সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে মিয়া খলিফা কে বলতে শোনা যাচ্ছে, তিনি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারেন। একটি টিকটক একাউন্ট থেকে এই ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে।

কিন্তু হঠাৎ করে মিয়ার এরকম অদ্ভুত কার্যকলাপের কারণটা কী? এটা জানতে গেলে আপনাকে পিছিয়ে যেতে হবে গত মাসের একটি ঘটনায়। আগস্ট মাসে সৌদি আরবে পাকিস্তানের স্কুলের একটি অনুষ্ঠানে দেখা যায় সেই স্কুলের পড়ুয়ারা সকলে জানাচ্ছে তারা তাদের দেশকে কতটা ভালোবাসে। একজন ছাত্রী মঞ্চে উঠে জানে যে সে পাকিস্তানের জন্য নিজের প্রাণ দিতে পারে।বাচ্চা মেয়েটির নিজের দেশপ্রেমের এই নিদর্শন সেই সময় ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বাচ্চাটির কথা নিয়ে অনেকে টিকটকে এই একই ভিডিওটি করেন এবং তাদেরকে বলতে শোনা যায় “আমি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারি”। মিয়া খলিফাও সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন এবং বলেই ফেলেছেন, ‘‘আমি পাকিস্তানের জন্য আমার প্রাণ দিতে পারি।’’ তাই এই সঙ্গে আলাদা করে কোনো পাকিস্তান প্রীতির সম্পর্ক নেই মিয়ার। তিনি শুধুমাত্র এই লাইনটি বলেছেন টিকটক ভিডিওতে। যদিও সেই তথ্য সবাই মাথায় রাখছেন না। মিয়ার পাকিস্তানি ভক্তরা প্রচন্ড খুশি মিয়ার এই ভিডিও দেখে।

https://twitter.com/bahenHazirHai/status/1306847780179042305?s=20

২০১৪ সালে তৎকালীন স্বামীর সঙ্গে পর্ন দুনিয়ায় প্রবেশ মিয়ার। একজন মুসলিম হয়েও যেভাবে এই দুনিয়ায় পা রেখেছিলেন মিয়া তা যেমন তাকে ঘেন্নার শিখরে নিয়ে গিয়েছিল আবার তিনি জনপ্রিয়ও হয়েছিলেন। লেবাননের বেইরুটে জন্মানো এই প্রাক্তন পর্নস্টার এর পরে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি এই দুনিয়ায় বেশিদিন থাকতে পারেননি কারণ বুঝেছিলেন যে এটা তার জগত নয়। সম্প্রতি বেইরুটে যে ভয়াবহ বিস্ফোরণ হয় তাতে সাহায্য করার জন্য নিয়া নিজের বিখ্যাত কালো ফ্রেমের চশমা নিলামে তোলেন।সেখান থেকেই তিনি যে টাকা পান তা দান করে দেন বেইরুটবাসীদের জন্য। মিয়ার এই মানবিক রূপের সাক্ষাৎ পেয়ে অনেকেই বেশ চমৎকৃত হয়েছিলেন।

তবে সাম্প্রতিক ঘটনাটি একদম অন্য রকমের। তার ভারতীয় ভক্তরা প্রায় সকলেই বলছেন, “মিয়া তুমনে ইয়ে ক্যা কহে দিয়া?” যদিও পাকিস্তানি ভক্তরা এই নিয়ে ভারতীয় ভক্তদের বিদ্রুপ করতেও ছাড়ছেন না।

RELATED Articles

Leave a Comment