বাবা-মেয়ের বন্ধন সবসময় চিরন্তন হয়। এই অপার ভালবাসা প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় চাক্ষুষ করে থাকি। এবার বাবা-মেয়ের এই ভালোবাসার ছবি ধরা দিল মিমি চক্রবর্তীর জীবনে। আজ সকাল থেকেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে মিমিকে দেখা যাচ্ছে বাবাকে সযত্নে মাস্ক পরিয়ে দিতে। ছবিতে কন্যা রত্নের সযত্নে দায়িত্ব পালনের দৃশ্যটি এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে নেটিজেনরা ছবির কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়।
লন্ডনে ‘বাজি’ ছবির শ্যুটিং সেরে সবেমাত্র দেশে ফিরেছেন মিমি চক্রবর্তী। এসেই নিজের কাজে লেগে পড়েছেন এই তারকা সাংসদ। পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে এস ও এস কলকাতা যেখানে মিমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।এদিকে নিজের ফ্ল্যাট কমপ্লেক্সের দুর্গা পুজোতেও মিমি নিষ্ঠাভরে অংশগ্রহণ করছেন রোজ।
এর মাঝেই উঠে এল এই মন ভালো করা দৃশ্য যেখানে এই সময় নিজের অভিনেত্রী ও সাংসদ সত্তা ছেড়ে তার বাবার কাছে একদম দুগ্গা মায়ের মত রূপে ধরা দিলেন মিমি।যেখানে বর্তমান করোনা পরিস্থিতিতে বাবার শরীর নিয়ে অত্যন্ত সতর্ক এই অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রম স্টোরিতেও আজকে সবুজ সালোয়ার সুটে নিজের ফ্ল্যাট কমপ্লেক্সের পুজোতে অঞ্জলি দেওয়ার দৃশ্য পোস্ট করেছেন মিমি। এছাড়াও পুজোতে বাইরের খাবারের স্বাদ ভুলে মিমি এখন ঘরোয়া খাবারেই ব্যস্ত।মাংস, ভাত, ডাল, গন্ধরাজ লেবুর ছবি দিয়ে ভক্তদের রসনা তৃপ্তি করেছিলেন মিমি।সারা বছর প্রায় বাইরের খাবার খেতে হলেও এবার একেবারে ঘরোয়া বাঙালি খাবারের অত্যন্ত সন্তুষ্ট এই তারকা সাংসদ।





