আজ মহাষ্টমী। মা দুর্গার আরাধনায় মগ্ন গোটা বাংলা। ঠাকুরের কাছে এবার যেন আর্তিটা একটু বেশি কারণ করোনা পরিস্থিতি। হাজার বাধা নিষেধ এর মধ্যেও মানুষ নিজের মতো করে আনন্দ খুঁজে নিচ্ছেন এই পাঁচটা দিনে। বাদ পড়ছেন না সেলিব্রিটিরাও। তারাও দিনভর বিভিন্ন সেলফি এবং ভিডিও পোস্ট করে দুর্গা পুজোর আনন্দ উদযাপন করছেন।
এবার টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী একটি মিষ্টি ছবি পোস্ট করলেন যা দেখে আপ্লুত নেটিজেনরা। নিজের বাড়িতে তার দুটি দুর্গা রয়েছে। তারা কে জানেন? প্রথম জন হলেন তার মা শতরূপা সান্যাল এবং দ্বিতীয় জন তার দিদি চিত্রাঙ্গদা শতরূপা। তাদের ছবিই পোস্ট করেছেন ঋতাভরী এবং পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমার বাড়ির দুগ্গা রা। মা এবং দিদি।
স্বাভাবিকভাবেই পোস্ট থেকে নেটিজেনরা অত্যন্ত খুশি এবং কমেন্ট বক্সে তারা নিজেদের ভালোবাসা জানাচ্ছেন। এমনিতেও সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী যথেষ্ট একটিভ। লাল শাড়িতে ভিডিও পোস্ট করেছিলেন সম্প্রতি যা দেখে কুপোকাত ছেলেরা।
এর আগে জাকুজিতে স্নানের আগে নাচ করে ভক্তদের মন জয় করেছিলেন ঋতাভরী।যেমন সাবেক সাজে ছবি দেন ঋতাভরী সেইরকম তিনি কিন্তু ওয়েস্টার্ন পোশাকেও সমান স্বচ্ছন্দ। এছাড়াও খেলাধুলার প্রতি ও তার রয়েছে অগাধ টান। সম্প্রতি কেকেআরের জার্সি পরে গ্যালারিতে তাকে কেকেআরের হয়ে চিয়ার করার ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। যদিও এটি পুরনো ছবি কিন্তু বর্তমান আইপিএলের মরশুমে পুরনো ছবি পোষ্ট করেই নিজের দলের প্রতি ভালবাসা জ্ঞাপন করেছেন এই মিষ্টি অভিনেত্রী।





