মিমি চক্রবর্তী, টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও মিমির ফলোয়ার্স সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৯-এ রাজনীতিতে যোগ দেন মিমি, হন লোকসভার সাংসদও। ফলে জনসাধারণের মধ্যেও তিনি খুবই জনপ্রিয়।
এমনিতে মিমি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। তাঁর যে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন- মানবসেবাই আসল ধর্ম! এবার সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার্থীদের আইএএস পরীক্ষার কোচিং দেবেন সোনু সুদ
সম্প্রতি, আরও একটি ছবি শেয়ার করেছেন মিমি। এই ছবিতে তাঁকে দেখা গেল বাথটাবে শুয়ে। তবে কোনও স্বল্প পোশাকে নয়। বরং ভারী লেহেঙ্গা পরে। স্লিভলেস ব্লাউজ ও ভারী সবুজ লেহেঙ্গা পরে বাথটাবে শুয়ে রয়েছেন মিমি। খোলা চুল ও ন্যুড মেকআপে তিনি আরও বেশি আবেদনী হয়ে উঠেছেন। লেহেঙ্গা পরলেও একটি আঙুলে আংটি ছাড়া আর কোনও গয়না পরেননি মিমি। এই ছবি শেয়ার করে মিমি ক্যাপশন দেন “বাথটাব নিজের মতো করে ব্যবহার করছি”।
View this post on Instagram
তাঁর এই ছবি বেশ প্রশংসিত হয়েছে। এই ছবিতে কমেন্ট করেছেন নিউ ইয়র্কের মডেল সামান্থা স্টিফেন, অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও নেটিজেনরা। এই ছবিটিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
বলে রাখি, কিছুদিন আগেই মেন্টাল হেলথ মাসে সকলের কাছে মন ছুঁয়ে যাওয়া বার্তা প্রেরণ করে মিমি লেখেন, “সবসময় ইতিবাচক চিন্তাধারা বজায় রাখুন। মনের মধ্যে উদ্বেগ কাজ করছে বুঝতে পারলে মজার ভিডিয়ো বা অ্যানিমেশন দেখুন। পছন্দের খাবার খান। ভালো করে স্নান করুন। নিজের যত্ন নিন। যোগা করুন। বই পরুন, গান শুনুন। সঙ্গে শরীরচর্চা করুন। এটি উদ্বেগ কমিয়ে ভালো থাকতে সাহায্য করে”।





