নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে আমি ভাবিত ন‌ই, কিন্তু সাংসদের অসততা ভাবাচ্ছে! সহবাস কান্ডে মুখ খুললেন শ্রীলেখা

অভিনেত্রী নুসরত জাহানের কেচ্ছায় ভরা জীবন এখন হটকেকের মতো বিকোচ্ছে মিডিয়ায়। যে পারছেন এসে মন্তব্য করে বেরিয়ে যাচ্ছেন। ‌ এমন জায়গাটা করে দিয়েছেন খোদ নুসর‌ত‌ই।সংসদের রেজিস্টারে লেখা তিনি বিবাহিত। মুখে বলছেন বিয়েটা নাকি অবৈধ!

এই ইস্যুতেই এবার মুখ খুলেছিলেন টলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের একটি পোষ্টে রীতিমতো নুসরতকে ট্রোল করে বসলেন তিনি! একইসঙ্গে সেই পোস্টে জুড়লেন বিজেপি ত্যাগী তৃণমূল নেতা মুকুল রায়কে।

একসঙ্গে দুজনকে নিশানা করে গতকাল বামপন্থী শ্রীলেখা মিত্র ফেসবুকে লেখেন, ‘বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি। বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোন‌ও প্রশ্ন ওঠে না। ইতি মুকুল রায়’।

প্রসঙ্গত গতকালই সপুত্র ঘর ওয়াপসি করেছেন মুকুল রায়।‌ ফেসবুক পোস্টের প্রসঙ্গ সেটা হলেও নুসরতকে খোঁটা দিতে ছাড়েননি শ্রীলেখা। কারণ নুসরত বলেছিলেন, বিয়েটাই যেখানে হয়নি, সেখানে ডিভোর্সের প্রশ্ন ওঠেনা।

তবে আজ নিজের বক্তব্যে শ্রীলেখা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি নুসরতকে ট্রল করতে চাননি। অভিনেত্রীর কথায়, “আমি সত্যি কথা স্পষ্টভাবে বলেছি। আমি মনে করি, এক জন জনপ্রতিনিধি যদি অসততার আশ্রয় নেন, তা হলে সেটা অনুচিত, এবং ভয়ঙ্কর। সেই প্রসঙ্গেই আমার পোস্ট। নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে আমি ভাবিত নই। কিন্তু এখন তাঁকে আমি কেবল এক জন অভিনেত্রী হিসেবে দেখতে পারছি না। তিনি এক জন সাংসদ বটে।’’

RELATED Articles