সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন শেষই হয় না। বেড়েই চলেছে উদ্বেগ। মৃত্যুর এতদিন পরেও তাঁর ভক্তেরা এখনও আশাবাদী যে সুশান্তের মৃত্যুর আসল কারণ ঠিক উদঘাটন হবেই। সুশান্তের মৃত্যুর তদন্তের সঙ্গেই উঠে এসেছে বলিউডের সঙ্গে ড্রাগসের সমীকরণও। ইতিমধ্যেই, ড্রাগস মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই। এই বিষয়ে নাম উঠে এসেছে বলিউডের প্রথম সারির কিছু অভিনেত্রীর নামও। সেই মতো তাদের জিজ্ঞাসাবাদও চলছে এনসিবির পক্ষ থেকে।
এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়াল দাবী করেছেন যা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ড্রাগস মামলার তদন্ত করা উচিত সিবিআই-এরও। তার পাশাপাশি দিশা সালিয়ানের মৃত্যুর মামলার তদন্তও যাতে সিবিআই-এর হাতেই থাকে, এমনটাও দাবী করেন তিনি।
শনিবার রামদাস আটওয়াল জানান, “মাদক একটি বিপদ, এই বিপদের অবসান করতে হবে।পাশাপাশি চোরাচালানও আটকাতে হবে। এনসিবির এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ড্রাগস মামলার তদন্ত সিবিআইয়েরও করা উচিত”।
একই সঙ্গে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যু প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, ৮ই জুন বাড়িতে একটি পার্টির সময় তার দিশা সালিয়ানকে তার মাস্টার বেডরুমে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল। এমন কথা তাদের কানে এসেছে। তাই তিনি চান সিবিআই যাতে দিশার মৃত্যুর তদন্তও করেন এবং তাড়াতাড়িই এই তদন্ত যাতে শেষ হয়, সেই বিষয়েও সিবিআইকে তৎপর হতে বলেছেন আটওয়াল।
প্রসঙ্গত, গতও ৮ই জুন একটি আবাসনের ১৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। এরপরই ১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। অনেকেই দাবী করেছেন, দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর নিশ্চয়ই কোনও যোগ রয়েছে। এই মুহূর্তে সুশান্ত মামলার তদন্ত করছে সিবিআই।





