সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় ইতিমধ্যেই মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে এনসিবির দপ্তরে তলব পড়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। শনিবার টানা সাড়ে পাঁচ ঘণ্টা তাকে জেরা করেন এনসিবির (NCB) বাঘা বাঘা অফিসাররা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেল জেরায় তিনবার ঝর ঝর করে কেঁদে ফেলেন দীপিকা পাড়ুকোন। তখন এনসিবি থেকে তাকে জানিয়ে দেওয়া হয় যে এখানে ভিকটিম কার্ড খেলে কোন লাভ নেই। কান্নাকাটিতে কোন চিঁড়ে ভিজবে না। যা জিজ্ঞাসা করা হচ্ছে তার যেন সত্যি জবাব দেওয়া হয়। বলিউডের অন্যতম highest-paid অভিনেত্রী যে রীতিমত বিপাকে পড়েছেন একথা বলাই বাহুল্য।
অন্যদিকে জানা গিয়েছে যে মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এর কথা স্বীকার করেছেন দীপিকা কিন্তু তিনি যে মাদক নিতে একথা স্বীকার করেননি অভিনেত্রী। দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশ জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন ছিলেন দীপিকা স্বয়ং।তার সঙ্গে দীপিকায় যে হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে এসেছিল, তাতে অভিনেত্রীকে ‘মাল’, ‘হাশ’, ‘গাঁজা এই শব্দগুলি ব্যবহার করতে দেখা গিয়েছিল।
শনিবার দীপিকা ও তার ম্যানেজারকে একসঙ্গে বসিয়ে জেরা করার সময় তাদের দুজনের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়।দীপিকা অধিকাংশ প্রশ্নের উত্তর খালি হ্যাঁ ও নাতে দিচ্ছিলেন। যাতে রীতিমতো বিরক্ত এনসিবির অফিসাররা। এনসিবির হাত থেকে সহজে মুক্তি পাবেন না এই অভিনেত্রী। খুব শীঘ্রই তার ডাক পড়বে দ্বিতীয় রাউন্ড জিজ্ঞাসাবাদের জন্য।





