সত্যজিৎ রায়- ভারতীয় সিনেমার কাছে এই নামটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। এই নামটি শুনলেই বাঙালি তথা সিনেমাপ্রেমীদের মাথা এমনিতেই নয় হয়। বাংলা তথা ভারতীয় সিনেমার মাইলফলক তিনি। ভারতীয় সিনেমাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তাঁর অবদান অপরিসীম।
তাঁর পেশা পরিবর্তনের নেশায় দিগন্ত খুলে গিয়েছিল ভারতীয় সিনেমার। চিত্রশিল্পী থেকে পরিচালক হয়ে সাহিত্যিক সবক্ষেত্রেই গ্ল্যামার ছড়িয়েছেন সত্যজিৎ। ছবি আঁকা, সিনেমা বানানো, গান লেখা, সাহিত্য প্রায় সব জায়গাতেই তাঁর পদচারণা। তবে সবচেয়ে বেশি আকর্ষণ বোধ হয় অনুভব করেন সিনেমা ক্ষেত্রে। ভারতীয় সিনেমার অস্কার প্রাপ্ত এই পরিচালকের জন্মশতবার্ষিকী আজ। আর সেই উপলক্ষেই এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
জানা গেছে বাংলা ও বাঙালির অন্যতম গর্ব সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বিভিন্ন কর্মকান্ডকে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হবে। একইসঙ্গে এই উদযাপন শুধুমাত্র দেশের গণ্ডিতেই আটকে থাকবে তা নয়, বিশ্বব্যাপীও উদযাপিত হবে এই মহান স্রষ্ঠার জন্মবার্ষিকী।
উল্লেখ্য, চলতি বছর থেকেই ‘সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা’ পুরস্কারটি দেওয়া হবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর মঞ্চ থেকে। শুধু তাই নয়, ৭৪তম কান ফিল্ম ফেস্টভ্যালেও এবার থাকবে সত্যজিৎ রায়ের স্মৃতিচারণা।
জানা গিয়েছে রায়ের বিভিন্ন ছবি নিয়ে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, এদিন, কেন্দ্রীয় সরকারের তরফেও স্মরণ করে নেওয়া হয় অস্কারজয়ী এই পরিচালককে। এদিন ভারত সরকারের অধীনস্থ সাংস্কৃতিক দফতরের তরফে সত্যজিত রায়কে নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও প্রকাশ্যে আনা হয়।
আজ পরিচালক, কবি, সাহিত্যিক, চিত্রকর, সঙ্গীত বিশেষজ্ঞ, সবক্ষেত্রেই দৃপ্ত পদচারণা করা এই মহান ব্যক্তিত্বের জন্ম শতবার্ষিকীতে আজ শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
Maharaja Tomare Selam…
Tribute to Satyajit Ray, legendary filmmaker, writer, composer, lyricist, illustrator, on his birth centenary. He is not only the pride of Bengal but also India & the whole world. He is an inspiration to people around the globe.#SatyajitRay100
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2021
My humble tributes to the legendary Bengali filmmaker, Academy Award Winner, and Bharat Ratna Awardee Shri Satyajit Ray on his Birth Anniversary.
Truly one of the greatest filmmakers in film history, the success he achieved and legacy he left behind has been phenomenal. pic.twitter.com/q2Ib1NFqs5
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 2, 2021





