চলছে ভোট গণনা। সাড়া বাংলার মানুষ এখন সেদিকেই তাকিয়ে। কী হতে চলেছে ভোটের ফলাফল। ঘাসফুল শিবির কী ফের সরকার গঠন করবে? নাকি গেরুয়া শিবির প্রতিষ্ঠিত হবে বাংলায়? আপাতত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট প্রবণতায় এগিয়ে গিয়েছে তৃনমূল। ২০৭টি আসনে এগিয়ে মমতার দল। অন্যদিকে, ১০০-এর অঙ্ক পার করতে পারল না বিজেপি। তাদের সংগ্রহে রয়েছে ৮২টি আসন। এর থেকে মনে করা হচ্ছে যে প্রশান্ত কিশোরের দাবীই কী তবে সত্যি হতে চলেছে?
রাজ্যে ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ভোট প্রবণতা অনুযায়ী, তৃনমূল এগিয়ে ২০৭টি আসনে ও বিজেপি এগিয়ে ৮২টি আসনে। রাজ্যে সরকার গড়তে দরকার ১৪৮টি আসন। ফলে, তৃনমূল সেই সঙ্খ্যার অনেক বেশি আসনই পার করে গিয়েছে।
আরও পড়ুন- ঢাক-ঢোল পিটিয়ে এত প্রচার, কিন্তু ফলাফল? এখনও ৮ শতাংশেই আটকে সংযুক্ত মোর্চা!
প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বাংলায় ১৮ আসন পেয়েছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারা প্রতিশ্রুতি দিয়েছেন, “এবার আসল পরিবর্তন। ক্ষমতায় আসলে ৫ বছরে সোনার বাংলা গড়ব”। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, “বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেব না। বাংলাকে গুজরাটিরা চালাবে না”।





