সোশ্যাল মিডিয়ায় শিব দুর্গাকে নিয়ে ‘খিল্লি’ করলেন মীর! ‘ঈদের দিন এরকম মশকরা কোরো’ ক্ষেপে লাল নেটিজেনরা

রেডিও হোক বা ইউটিউব মীর আফসার আলী সর্বদা বেশ জনপ্রিয় মুখ। সঞ্চালক হিসেবে শুধু জনপ্রিয় না, তার রসবোধ নিয়ে মুগ্ধ সকলেই। তার মজার মজার ভিডিও দেখতে রীতিমত অপেক্ষায় থাকেন অনুগামীরা। বর্তমানে ইউটিউবে রেডিও মির্চি নতুন সেগমেন্ট শুরু হয়েছে। মির্চি খুশির পুজো’র এই সেগমেন্ট নিয়ে দর্শকদের মধ্যেই উদ্দীপনা তুঙ্গে।

সম্প্রতি এই নতুন সেগমেন্ট একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট হয়। আর তারপরেই শুরু হয় নেট মাধ্যমে কটাক্ষের বন্যা। ভিডিওতে দেখা যাচ্ছে শিবের রূপে আবির্ভাব ঘটেছে মীরের।আরজে শ্রী এসেছেন দেবী দুর্গা রূপে। আরজে সায়ক সেজেছেন কার্তিক। কালো স্যান্ডো গেঞ্জি, কালো সানগ্লাস আর নীল জিন্স পরে গান গাইছেন মীর, ‘কে দিল মেরা দুগ্গা দুগ্গা বলে, কে বউ যাবে বাপের বাড়ি চলে’। তাঁর গলায় আবার জড়ানো আছে সাপ।

প্রথম এপিসোড দেখেই ক্ষুব্ধ দর্শকরা। নেট মাধ্যমে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে নেট মাধ্যমে।‘তোমায় শুঁটকি মাছ মেখে নিজের হাতে খাইয়ে দিতাম’, ‘এত ভাইলেন্ট কেন দুর্গা তুমি’ বলা নিয়েও আপত্তি তুলেছেন কেউ কেউ। নেটিজেনদের পরিষ্কার দাবি হিন্দু দেব-দেবীদের নিয়ে মজা করা যতটা সহজ, তেমন কেন করা হয় না ইদ বা বড় দিনের আগে। পাশাপাশি যিশু কে নিয়েও এমন মজার ভিডিও করা হোক! এমন চ্যালেঞ্জ ও ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ।

ধর্ম নিয়ে কটাক্ষ মীরের কাছে নতুন কোনো বিষয় না। এর আগে একাধিক বিষয় নিয়ে মীরের ধর্ম ইসলাম মনে করিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles