স্কুল ইউনিফর্ম পরে, গলায় বোতল ঝুলিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি মীর, কিন্তু খেতে হল কানমলা, কেন?

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২২ মাস বন্ধ থাকার পর আজ, ১৬ই নভেম্বর খুলল স্কুলের দরজা। বাড়িতে থেকে অনলাইন ক্লাস করে পড়ুয়ারা প্রায় হাঁপিয়ে উঠেছিল। শেষমেশ স্কুল খোলায় স্বস্তির নিঃশ্বাস পড়ল তাদের।

আর এসবের মধ্যেই স্কুলে যাওয়ার তোড়জোড় করতে দেখা গেল মীর আফসার আলিকেও। এদিন দেখা গেল নীল রঙের স্কুল ইউনিফর্ম পরে, পিঠে ব‍্যাগ, গলায় জলের বোতল ঝুলিয়ে, মাথায় টুপি পরে মীর একেবারে স্কুল যাওয়ার জন‍্য তৈরি। কিন্তু তখনই কানমলা খেতে হল তাঁকে।

ছবির সঙ্গে সম্পর্কিত মা ছেলের এক মজার কথোপকথন জুড়ে দিয়েছেন মীর। মা ছেলের কান ধরে চড় দেখিয়ে জিজ্ঞাসা করছেন,
“মাস্ক কোথায়”? ছেলেও কম যায় না। তার পালটা অভিযোগ, “তুমিও তো পরোনি”।

এদিন এই ছবিটি মজার ছলে পোস্ট করলেও এই ছবির দ্বারা একটি সচেতনাতার বার্তা দিতে চেয়েছেন মীর। স্কুলে মাস্ক পরে যাওয়া ও স্যানিটাইজার ব্যবহার করতে যাতে পড়ুয়ারা না ভোলে, এই কারণেই এই ছবি।

স্কুল ইউনিফর্ম পরে, গলায় বোতল ঝুলিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি মীর, কিন্তু খেতে হল কানমলা, কেন?

তবে মীরের এই ছবি দেখে বেশ পেয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “স্কুল যখন বন্ধ হয়েছিল তখন এই বাচ্চাটা কত ছোট্ট ছিল। আর যখন স্কুল খুললো তখন বাচ্চাটা কত বড় হয়ে গেল”। আবার কেউ মীরকে বলেছেন, প্রথম দিন স্কুলে গিয়ে যেন সে দুষ্টুমি না করে।

নানান উৎসবে বা ট্রেন্ডিং বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মীর আফসার আলি। যদিও হিন্দু উৎসব নিয়ে নানান মজা করায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলডও হতে হয় তাঁকে। তাঁকে বলা হয়ে ইদের সময় এরকম কোনও মজা করতে বা আরও নানান কটাক্ষ। তবে আজকের এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও ট্রোলড হতে হয়নি মীরকে।

RELATED Articles