রাণাঘাটের রানু মণ্ডল নামটির সঙ্গে আমরা সকলে বেশ পরিচিত। রানাঘাট স্টেশন থেকেই তাঁর মিউজিক্যাল জার্নি শুরু হয়। লতা মঙ্গেশকরের গান গেয়ে বেশ সাফল্য পান রানু মণ্ডল।
রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটির মাধ্যমে বিখ্যাত হন রানু মণ্ডল। এই গানটির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন অতীন্দ্র চক্রবর্তী আন্মের এক সমাজসেবী। সেখান থেকে চূড়ান্ত ভাইরাল হয়ে যায় রানু মণ্ডলের গান।
দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রানাঘাট স্টেশনে পড়ে থাকা রানু মণ্ডল পাড়ি দেন মুম্বইতে। গায়ক হিমেশ রেশমিয়া তাঁর গান শুনে মুগ্ধ হয়ে তাঁকে রেকর্ডিংয়ের সুযোগ করে দেন। হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি’ গান রেকর্ড করেন রানু মণ্ডল।
কিন্তু হঠাৎই ছন্দপতন। ওই যে বলে না অহংকার মানুষের পতনের কারণ। রানু মণ্ডলের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। জনপ্রিয় হওয়ার পরই তাঁর মধ্যে পরিবর্তন আসে। যে অতীন্দ্রের জন্য তিনি জনপ্রিয় হন, তারই কৃতজ্ঞতা স্বীকার করতে অস্বীকার করেন তিনি।
নিজের বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার শিকার হয়েছিলেন রানু। নিজের অনুরাগীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড হতে শুরু করেন রানাঘাটের রানু মন্ডল। বর্তমানে নিজের বাড়িতেই থাকেন রানু।
মাঝেমধ্যেই নানান ইউটিউবাররা গিয়ে তার সঙ্গে দেখা করে আসার পাশাপাশি খাবার-দাবার দিয়ে আসেন। এভাবেই চলছে রানু মন্ডল এর জীবন। তবে সম্প্রতি একটি স্টেজে গান গেয়েছেন রানাঘাটের রানু মন্ডল। সেই গান বর্তমানে ভাইরাল। দিন কয়েক আগে দীপাবলি উপলক্ষে গান গেয়েছেন তিনি।
ঝাঁ চকচকে দুনিয়াকে বিদায় জানিয়ে এখন গ্রামে গঞ্জে নানান ফাংশানে গান গাইছেন রানু মণ্ডল। সম্প্রতি ইউটিউবে রানু মণ্ডলের এমনই একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক ফাংশানে জনতার সামনে মঞ্চে গান গাইছেন রানু মণ্ডল। দীপাবলি উপলক্ষ্যে আয়োজিত কোনও অনুষ্ঠানে এই গান করেন তিনি।
‘বঙ্গ আফিশিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি এইন ভিডিওটি পোস্ট করা হয়েছে। রানু মন্ডলের স্টেজ পারফর্মেন্স এর ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন স্টেজেও তিনি ‘এক পেয়ার কা নাগমা হে’ গানটিই করেন।





