মীর আফসার আলি, নামটাই যেন যথেষ্ট। তাঁর নাম উঠতেই প্রথমেই মাথায় আসে তাঁর তুখোড় বুদ্ধিমত্তা ও হাস্যকৌতুক মনোভাবের দিকটি। শুধু মীরাক্কেল বা কোনও মঞ্চ নয়, আজকাল নেট মাধ্যমেও তাঁর বুদ্ধিমত্তার পরিচয় মেলে।
যে কোনও রাজনৈতিক বিষয়কে কৌতুকে মুড়ে পরিবেশন করতে হয়ত শুধু মীরই পারেন। এবার বন্ধুত্ব দিবসে পোস্ট করা একটি পোস্টকে সাড়া পড়ে গিয়েছে।
বেশি কথা বাড়ান নি মীর। শুধু একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বন্ধুত্ব দিবস’। ব্যস, তাতেই কাজ হয়েছে।
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল সৌরভ দাসকে, জানালেন অভিনেতা নিজেই
কিন্তু কার ছবি রয়েছে এই ছবিতে?
সাধারণ একটি ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিটিই শেয়ার করেছেন মীর।
View this post on Instagram
এই ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের সঙ্গে কথা বলছেন। তাঁদের মুখে হাসি। এই ছবি পোস্ট করে মীর লিখেছেন, “হ্যাপি ফ্রেন্ডশিপ ডে”। ব্যস, এই ছবি পোস্ট হতে না হতেই মীরের বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। যদিও মীর এই বিষয়ে আর কোনও মন্তব্য করেননি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার