পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে পরমব্রতর বিপরীতে প্রিয়াঙ্কা সরকার! এই চরিত্র পাওয়ার জন্য গোপন একটি রহস্য ফাঁস করলেন অভিনেত্রী

একটি সিনেমায় কোন কোন অভিনেতা প্রধান চরিত্রে অভিনয় করবেন, তার সংলাপ বা ক্যামেরার ডিরেকশন কেমন হবে তার সমস্ত কিছুই নির্ভর করে পরিচালকের ওপর। প্রায় প্রত্যেকটি বিষয়ে পরিচালকের কথাই শিরোধার্য। তবে ইন্ডাস্ট্রিতে বারবার শোনা যায় শুধুমাত্র অভিনয় দক্ষতা যথেষ্ট নয়, এর নেপথ্যে কাজ করে অনেক রকম সমীকরণ। খারাপ ভালো দুই ধরনের মন্তব্য এই প্রসঙ্গে উঠে আসে।

তবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তার সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফাঁস করলেন অন্য রহস্য।টলিউডের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দীর্ঘদিন ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন।

বর্তমানে ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা সৃজিতের সিনেমা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার কে।শুধুমাত্র তাই নয় সম্ভবত বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া এই দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এই সিনেমায় প্রিয়াঙ্কা চরিত্র পাওয়া নিয়ে ফাঁস করলেন গোপন রহস্য।

তিনি জানান যে সুসম্পর্ক আছে বলেই সৃজিত মুখোপাধ্যায়ের চৈতন্যদেবের জীবননির্ভর ঐতিহাসিক ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। শুধুমাত্র তাই নয়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর সাথে তার বন্ধুত্ব দীর্ঘদিনের তাই পরমব্রত কিছুটা সহায়ক হয়েছেন এই চরিত্র পাওয়ার জন্য।

প্রিয়াঙ্কার বক্তব্য, পরমব্রত শুধু তাঁর পছন্দের অভিনেতাই নন, একই সঙ্গে তিনি খুবই পছন্দের এক মানুষও নায়িকার বন্ধুদের জগতে।সৃজিত মুখোপাধ্যায়ের সাথে তার সম্পর্ক নিয়ে অভিনেত্রী জানান তার সাথে অভিনেত্রীর গুরু শিষ্য সম্পর্ক। দীর্ঘদিন ধরেই পরিচালকের পরামর্শে তিনি নিজেকে অভিনেত্রী হিসেবে সাফল্যের শিখরে মেলে ধরতে পেরেছেন।

তবে শুধুমাত্র পরমব্রত চট্টোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায় নন, টলিউডের দীর্ঘ যাত্রাপথে তিনি বহু মানুষের সান্নিধ্যে এসেছেন তাদের থেকে পরামর্শ নিয়েই আজকের দিনে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পেরেছেন। তিনি জানান কেরিয়ারের শুরুর দিকে তিনি পরামর্শ পেয়েছেন প্রয়াত অভিনেতা কুনাল মিত্রের।

দীর্ঘ যাত্রাপথে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অবদান তার কাছে অনস্বীকার্য।সর্বোপরি তিনি তার কৃতজ্ঞতা জানান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর উপর । তার অনুপ্রেরণা এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে নিরন্তর সাহস যুগিয়েছে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles