আজ রাখি পূর্ণিমা। সকাল থেকেই ভাই-বোনেরা নিজেদের বাড়িতে মেতে উঠেছে রাখি উৎসবে। রবিবার হওয়ায় এই উৎসবের আমেজ যেন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এর মধ্যেই একটি অভিনব কাণ্ড ঘটিয়ে ফেললেন মীর আফসার আলি।
তবে চলতি বছর বাকি বছরগুলির থেকে অনেকটাই আলাদা। এই বছর তাই অন্য সবার থেকে আলাদাভাবেই রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা গেল টলিউডের জনপ্রিয় ও পরিচিত ব্যাক্তিত্ব মীর আফসার আলীকে।
সোশ্যাল মিডিয়ায় রাখিবন্ধন উৎসব উপলক্ষে এক অদ্ভুত ছবি পোস্ট করেছেন মীর। ২০২০ থেকে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে মাস্ক আর স্যানিটাইজার। এই দুটো জিনিস ছাড়া রাস্তায় বেরোলেই খেতে হবে পুলিশের লাঠির বাড়ি। করোনা মহামারীর ছোবলে সারাদেশ আজ ক্ষতিগ্রস্ত। আর এই মহামারীর হাত থেকে বাঁচতে মাস্ক-স্যানিটাইজার অবধারিত। তাই এই বছর সকলের প্রিয় মীরকে রাখিবন্ধন উৎসব পালন করতে দেখা গেল মাস্ক হাতে বেঁধে। সঙ্গে তাঁর ছবিতে নেমে আসে কমেন্টের বন্যা। অনেকেই তাঁর এই কৌশলের প্রশংসা করেছেন।
মনে করা হচ্ছে মীর মাস্ক-স্যানিটাইজার পরা যে বাধ্যতামূলক, তারই বার্তা দিতে চেয়েছেন ছবির মারফত। নিজের ভক্তদের উদ্দেশ্যে মাস্ককে বন্ধু বানানোর আবেদন করেছেন। এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে তিনি মাস্ককে ভাই-বোনের সম্পর্কের মধ্যে রাখছেন বলে ধারণা। কেননা এখন এটি মানুষের জরুরী জিনিসপত্রের মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। হাতে রাখির বদলে মাস্ক জড়িয়ে ছবি ছেড়ে ক্যাপশনে লিখেছেন, “রাখি বন্ধন সুন্দর হোক। সুরক্ষিত থাকুন।”
আবার অপর দিক থেকে দেখলে মনে হবে করোনার কারণে যে ভাই-বোন দেখা করে রাখি পরাতে পারেননি, তাদের কথাও বলেছেন তিনি। সকলকে দূরে থেকেই সুরক্ষিত থাকার আর্জি মীরের। আদতে কী বোঝাতে চেয়েছেন মীর, তা তিনিই বলতে পারবেন। তবে এগুলো সব কটিই আন্দাজ। সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন এবং সুস্থ ও সুরক্ষিত থাকুন।
View this post on Instagram





