বিয়ে করছেন তনুশ্রী? মিমি ফাঁস করলেন গোপন তথ্য

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় মুখ তনুশ্রী চক্রবর্তী। একটু অন্যরকম ছবিতেই প্রধানত দেখা মেলে তাঁর। নিজের অভিনয় দিয়ে দর্শককে বারবার আনন্দ দিয়ে এসেছেন তিনি। এবার ঘটল এক ঘটনা, যা বাড়াল জল্পনা।

একুশের নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ভোটেও দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে। কিন্তু জিততে পারেন নি। ভোটের ফলাফল প্রকাশের এক মাসের মাথাতেই তিনি রাজনীতি থেকে ইস্তফা দেন। তাঁর মতে, রাজনীতি ঠিক তাঁর জন্য নয়।

তবে এবার রাজনীতি নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বাড়ল জল্পনা। এমনিতে তনুশ্রী বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়াতে। তাঁর নানান ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবার একেবারে বিয়ের সাজে সেজে সামনে এলেন অভিনেত্রী।

তনুশ্রীর পরনে সোনালী রঙের জরদৌসি কাজ করা সিল্কের শাড়ি, হাতে শাঁখা-পলা, সঙ্গে কস্টিউম জুয়েলারি আর সিঁথিতে সিঁদুর। তাঁর এই ছবি দেখে নেটিজেনদের ধারণা হয়েছে যে অভিনেত্রী বুঝি বিয়ে করে নিলেন। তবে না, এটি একটি ফটোশুটের ছবি। তবে জল্পনা বেড়েছে অন্য জায়গায়।

তনুশ্রীর এই ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি প্রশ্ন করেছেন, ‘বিয়েটা কবে”। তাঁর এই প্রশ্ন থেকেই নেটিজেনদের মনেও প্রশ্ন জেগেছে যে তাহলে কী খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তনুশ্রী।

 

View this post on Instagram

 

A post shared by Tnusree C (@tonushree_10)

টলিউডে ইতিমধ্যেই গুঞ্জন রয়েছে যে ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী। মাঝেমধ্যেই নানান ছবি পোস্ট করেন তনুশ্রী। যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেন নি অভিনেত্রী। তবে তাদের মধ্যেকার সম্পর্ক এখন টলিপাড়ায় ওপেন সিক্রেট। তাহলে কী এবার সেই সম্পর্ককে শীঘ্রই পরিণতি দিতে চলেছেন তনুশ্রী?

RELATED Articles