সমুদ্রপাড়ে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে মিশমি, নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াল অভিনেত্রীর বিকিনি লুক

টেলিভিশনের পর্দায় কম জনপ্রিয় নন তিনি। তার রূপের ছটায় মুগ্ধ তার ভক্তমহল। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে পর্দায় নিজের জায়গা পাকা করেছেন মিশমি। কিছুদিন আগেই নিজের মনের মানুষকে প্রকাশ্যে আনেন তিনি। এবার সেই প্রেমিককে নিয়েই গোয়ায় উড়ে গেলেন অভিনেত্রী। বিকিনি লুকে প্রেমিকের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন। তাদের সেই ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

Beach day! 😄

A post shared by Mishmee Das (@mishmeedas13) on

অনেকদিন ধরেই তাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দর্শক। কিন্তু ফ্যানবেস ধরে রাখার কায়দাটা বেশ ভালোই রপ্ত করেছেন মিশমি। তাই তো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের অনুরাগীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করেন তিনি। কিছুদিন আগেই নিজের মনের মানুষের ছবি সামনে এনে সকলকে বড় চমক দেন তিনি। এবার তার সঙ্গেই সমুদ্রে একান্ত মুহূর্ত কাটালেন মিশমি।

 

View this post on Instagram

 

My sunset lover and I. @vee.bhan

A post shared by Mishmee Das (@mishmeedas13) on

পড়ন্ত সূর্যের আভায় নিজের ভালোবাসার মানুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন মিশমি। পড়ন্ত বিকেলের নরম আলোয় একে অপরকে কাছে টেনে নেন তারা। তাদের এই মিষ্টি ছবি মন কেড়েছে নেটিজেনদের। চেনা ছক ভেঙে গোলাপি বিকিনি পরে সেক্সি অবতারে সামনে এলেন তিনি। তার এই ছবি যথেষ্ট প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পোস্ট করা প্রতিটি ছবিতেই নিজের ভালোবাসা উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি, বিশাল ভানের সঙ্গে সম্পর্কে রয়েছেন মিশমি। বিশাল পেশায় প্রোডাক্ট ডিজাইনার। কাজের সূত্রে বেশীরভাগ সময়ই দেশের বাইরে থাকেন।

 

View this post on Instagram

 

Me and mine . ♥️ @vee.bhan

A post shared by Mishmee Das (@mishmeedas13) on

প্রসঙ্গত, জীবনে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চান নি মিশমি। হতে চেয়েছিলেন চাটার্ড অ্যাকাউটেন্ট। কিন্তু যেমন ভাবা, তেমন কাজ আর হয় কী করে। ম্যাগাজিন দিয়েই শুরু করেন নিজের কেরিয়ার। সম্প্রতি ‘বুড়ো সাধু’ ছবিতেও এক চরিত্রে অভিনয় করেন মিশমি। প্রায় চার বছর পর ফের জি বাংলায় ফিরছেন তিনি। এমন আপডেটই দিলেন নিজের সোশ্যাল মিডিয়াতে। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।

RELATED Articles