সবে পুজো কেটেছে, চারিদিকে মনোরম পরিবেশ। এরই মধ্যে বান্ধবীদের নিয়ে ছুটি কাটাতে সমুদ্রে ঘুরতে গেছেন অভিনেত্রী অনিন্দিতা বসু। তারই কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। এই সুন্দরীদের ছবি পোস্ট হতেই তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
কয়েকদিন ধরেই সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছেন অনিন্দিতা। সেখানে গিয়ে বান্ধবীদের সঙ্গে খুশ মেজাজেই দিন কাটাচ্ছেন অভিনেত্রী। নিজের ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে মিলে বিকিনি শুটও করলেন তিনি। তাদের এই ফটো সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বেশ পছন্দ করেছে এই ছবি। সম্প্রতি নিজের আরও একটি ছবি পোস্ট করেন অনিন্দিতা। ছবিতে তাকে কালো রঙের বিকিনি পরিহিত অবস্থায় দেখা গেছে। ক্যামেরার দিকে পিঠ করে বসে আছেন তিনি। ছবিতে তার কোমরের ট্যাটু দৃশ্যমান। তার এই ছবিটিও রীতিমতো ভাইরাল। বেশ প্রশংসা কুড়িয়েছেন তার এই ছবির জন্য।
বান্ধবীদের সঙ্গে সমুদ্রে ঘুরতে যাওয়ার বিভিন্ন ছবিতেই নজর কেড়েছেন অনিন্দিতা। আর সব ছবি দেখে মুগ্ধ তার ভক্তমহল। তার এই বিকিনি শুটের ছবিতে কমেন্ট করেছেন গৌরবও।ঋতুপর্ণ ঘোষ পরিচালিত “গানের ওপারে” ধারাবাহিকে ঝিনুকের চরিত্র দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন অনিন্দিতা। এরপর তাকে দেখা গেছে একের পর এক ধারাবাহিকে। বড় পর্দাতেও অনিন্দিতা এক পরিচিত মুখ। ২০১৩ সালে উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু কোনও এক অজানা কারণে সেই বিয়ে ভেঙে যায়।
এরপর ‘গুটি মল্লার’ ছবির শুটিং-এর সময় সৌরভ দাসের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। বর্তমানে অনিন্দিতা ও সৌরভ লিভ-ইন সম্পর্কে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন অনিন্দিতা। কিছুদিন আগেই একটি নামী ব্র্যান্ডের হয়ে বিশেষ ধরণের কিছু পোশাক ডিজাইন করেন তিনি। সেইসব পোশাকে ফটোশুট করতে দেখা গিয়েছেন টেলি ও টলিপাড়ার বিভিন্ন তারকাদের।





