টানা তিন সপ্তাহ ধরে সেরার শিরোপা মোদক পরিবারের দখলে, টিআরপি-র তালিকায় ফের প্রথম ‘মিঠাই’

টেলিভিশনের পর্দায় ‘মিঠাই’-এর জয়জয়কার। টানা পরপর তিন সপ্তাহ ধরে সেরার স্থান বজায় রেখেছে জি বাংলার এই ধারাবাহিক। সপ্তাহের সেরা হয়ে উঠেছে মোদক পরিবার। এই কারণে বাকী ধারাবাহিক কিছুটা হলেও ম্লান।

এই সপ্তাহে ১০.৯ পয়েন্ট পেয়ে সেরার খেতাব ফের অর্জন করেছে ‘মিঠাই’। গত সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় স্থানের জন্য লড়াই চালিয়েছে ‘অপরাজিতা অপু’। কিন্তু এই সপ্তাহে ৯.০ পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে, এই ধারাবাহিকের স্থান দখল করেছে ‘কৃষ্ণকলি’। তাদের সংগ্রহে রয়েছে ৯.৩ পয়েন্ট।

আরও পড়ুন- ফিনফিনে শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি, পিঠখোলা ব্লাউজ ও শরীরী আবেদনে কাশ্মীরেও উষ্ণতা ছড়ালেন মনামী

টিআরপির তালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থান পেয়েছে ‘খড়কুটো’ ও যমুনা ঢাকি’। তাদের পয়েন্ট হল ৭.৯। তবে পিছিয়ে পড়েছেন রানিমা। ৭.৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গিয়েছেন তিনি। ৭.৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘শ্রীময়ী’। ‘মহাপীঠ তারাপীঠ’-এর সংগ্রহে রয়েছে ৬.৮। ফলে তারা রয়েছে সপ্তম স্থানে। ৬.৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান পেয়েছে ‘দেশের মাটি’। ৬.১ পেয়েছে ‘খেলাঘর’। তাদের স্থান নবমে। দশম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, ‘জীবন সাথী’ ও ‘বরণ’। তাদের দখলে রয়েছে ৪.৯ পয়েন্ট।

আরও পড়ুন- খোলামেলা রাতের পোশাকে পুরুষদের রাতের ঘুম ওড়ালেন নুসরত, ভাইরাল সেই ছবি

তবে এই সপ্তাহেও জয়ের মুখ দেখেছে জি বাংলা। সপ্তাহের সেরা চ্যানেল হিসেবে তাদের সংগ্রহে রয়েছে ৬০৯ পয়েন্ট। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় অনেকটাই নেমে গিয়েছে স্টার জলসার পয়েন্ট। তারা পেয়েছে ৫৮৪।

RELATED Articles